Adrit Roy: মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘মিঠাই’-এর শুধু নায়ক না, নিজের ব্যক্তিত্বের জন্যেও খুব জনপ্রিয় আদৃত রায় অর্থাৎ উচ্ছেবাবু। বাংলা টেলিভিশনের (Bengali Television) দর্শকদের মনে এই মুহূর্তে রাজত্ব করছেন ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের চরিত্ররা। গত সপ্তাহেই শোনা যায়, ১০ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেতার। সম্প্রতি তাঁর বিয়ে ভাঙার খবর পাওয়া গিয়েছে। কিন্তু আর ‘একা’ নন আদৃতও। এই নতুন প্রেমীকা কে?

আরও পড়ুনঃ Post Poll Violence: অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, কাঁকুড়্গাছির অভিজিৎ খুনে ঘোষণা সিবিআইয়ের

গত জুলাই মাস নাগাদ মন ভেঙেছিল আদৃতর ফ্যানেদের। শোনা গিয়েছিল রিল নয়, রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা। কথা ছিল নভেম্বর মাসেই বিয়ে করবেন তিনি। প্রথমে পাত্রীর ঝলক না মিললেও, শেষমেশ সামনে আসে তাঁর ছবি। নির্ধারিত সময় বিয়ে না হওয়ায়, অনেকে ভেবেছিলেন হয়তো কোভিডের জন্য বিয়ে পিছিয়েছে। পরে শোনা যায়, দীর্ঘদিনের গার্লফ্রেন্ড সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে ব্রেকআপ হয়েছে তাঁর।  সুপ্রিয়া চলতি মাসের শুরুতেই অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল করেন।

মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে?
মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে?

টেলিপাড়া সূত্রে খবর, চুটিয়ে প্রেম করছেন আদৃত এবং কৌশাম্বী চক্রবর্তী। ঘটনাচক্রে ‘মিঠাই’ ধারাবাহিকে কৌশাম্বী তাঁর দিদির ভূমিকায় অভিনয় করেন। ডাকেন ‘দিদিয়া’ বলে। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে তাঁরা প্রেম করছেন। টেলি পাড়ায় এই খবর রটে গিয়েছে ইতিমধ্যেই।

Adrit Roy is Dating: 'দিদিয়া'র সঙ্গে প্রেম করছেন 'উচ্ছেবাবু'

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই আলাপ এই দুই শিল্পীর। তার পরে প্রেম। তবে কি সুপ্রিয়ার সঙ্গে বিয়ে ভাঙার কারণ কৌশাম্বীই? নাকি সুপ্রিয়ার নতুন প্রেমিক এই বিচ্ছেদের কারণ? অথবা হতে পারে, যখন বিয়ে ভেঙেছে, তখন তাঁদের জীবনে নতুন কারও প্রবেশই ঘটেনি। আলাদা হওয়ার পরে নতুন মনের মানুষের সন্ধানে বেরিয়েছিলেন আদৃত-সুপ্রিয়া। উত্তর মেলেনি কোনও প্রশ্নেরই।

মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে?

Adrit-Kaushambi: 'দিদিয়া'-কৌশম্বীর সঙ্গে প্রেম করছেন আদৃত? জল্পনা তুঙ্গে... - Adrit Roy actor relationship with onscreen sister Kaushambi Chakraborty of mithai fame rumours round television industry soc ...

আগে জানা গিয়েছিল, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাননি আদৃত। সম্ভবত সুপ্রিয়ার কাছ থেকে সময় চেয়েছিলেন। তা হলে কি আদৃত-কৌশাম্বী, দু’জনের কেউই এখন বিয়ের কথা ভাবতে চান না? অন্য দিকে দিন কয়েক পরেই সুপ্রিয়া তাঁর নতুন প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত