Post Poll Violence: অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, কাঁকুড়্গাছির অভিজিৎ খুনে ঘোষণা সিবিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে অগ্রগতি সিবিআইয়ের। কাঁকুড়্গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় আরও একবার পুরষ্কার ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট ৭ জন অভিযুক্তদের বিস্তারিত তথ্য দিয়ে ৫০ হাজার টাকা করে পুরষ্কার ঘোষণা করা হয়েছে সিবিআইয়ের তরফে। অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার।  

আরও পড়ুনঃ Calcutta High Court: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত কমিশনের, জানাল হাইকোর্ট

এই নিয়ে দ্বিতীয়বার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় পুরষ্কার ঘোষণা করেছিল সিবিআই। কিন্তু একাধিকবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েও কোনও লাভ হয়নি। অনেকেই অধরা। অনেকেই ঘরছাড়া, অনেকের বাড়িতে তালা ঝুলছে। তাই বাধ্য হয়ে প্রতি অভিযুক্তদের মাথা পিছু ৫০ হাজার টাকা নগদ পুরষ্কারের ঘোষণা করেছে সিবিআই।

Post Poll Violence: অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, কাঁকুড়্গাছির অভিজিৎ খুনে ঘোষণা সিবিআইয়ের
Post Poll Violence: অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, কাঁকুড়্গাছির অভিজিৎ খুনে ঘোষণা সিবিআইয়ের

অভিজিৎ সরকার খুনের ঘটনায় অভিযুক্তরা হলেন, অরুণ দে, সুখেন্দু পোদ্দার, গোপাল দাস, সৌরভ দে, রাহুল দে, বিশ্বজিৎ দাস এবং অমিত দাস। প্রত্যেকের নাম ঠিকানা দিয়ে বিস্তারিত লেখা রয়েছে ওই অভিযুক্তদের মধ্যে। সেখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামও। এর মধ্যে মূল অভিযুক্ত গোপাল দাস এখনও অধরা।

শিয়ালদহ আদালতের নির্দেশের পরেই সিবিআইয়ের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা শুরু হয়েছে। সংবাদপত্রে লিফলেট দিয়েও বিষয়টি সামনে আনা হয়েছে। যিনি অভিযুক্তদের খোঁজ দেবেন তাঁদের নাম পরিচয় গোপন রাখা হবে।

অভিযুুক্তদের হদিশ দিলেই মিলবে নগদ পুরষ্কার, ঘোষণা সিবিআইয়ের 

BJP worker Abhijeet Sarkar lynched by political mobs today in Beliahata,  West Bengal in election result celebration : r/indianews

এর আগে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় চার জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল সিবিআই। চারজনের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে হদিশ মেলেনি অভিযুক্তদের। এরইর মধ্যে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের বয়ানে একাধিক জনের নাম জড়িয়েছিল। এবার সেই মামলাতেই তৎপর হয়েছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত