দীর্ঘদিন ধরে হাজি নুরুল যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। বুধবার নিজের গ্রামের বাড়িতে মৃত্যু হল তাঁর। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি ভোটে জেতেন তিনি। হারিয়ে দেন শোরগোল ফেলে দেওয়া বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রকে।
বিগত তিন মাসের বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। নারী নির্যাতন থেকে শুরু করে জমি-ভেড়ি দখল সমস্ত ইস্যুকে হাতিয়ার করে এই লোকসভা নির্বাচনে পাল্টা লড়াইয়ের পরিকল্পনা ছিল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় প্রতিটি সভায় সন্দেশখালির কথা উল্লেখ করেন।
ডায়মন্ড হারবারের অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বলে খবর। এর মাধ্যমে আসন্ন নির্বাচনের ব্লু প্রিন্ট নেবেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
বিগত এক মাসেরও বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। আর এই অঞ্চলটি বসিরহাট লোকসভার অন্তর্গত। সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের তিন নেতা- শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে বিগত ৫ জানুয়ারি ইডি আধিকারিকেরা আক্রান্ত হন শাহজাহানের অনুগামীদের হাতে। এরপর সন্দেশখালি থেকে উঠে আসে নারী নির্যাতনের মতো ঘৃণ্য অভিযোগ।
ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকন্দল! আর এই কন্দলের জেরেই এবার প্রাণ খোয়ালেন তৃণমূলেরই এক কর্মী। শুধু তাই নয়, খুনের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের আরও এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চৌড়া এলাকায়। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি।
বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ দিতে হবে। কিন্তু আর্থিকভাবে অসহায় কন্যাপক্ষ সেই দাবি পূরণ করতে পারেনি। তবে, বিয়ের সময় পণ হিসাবে নগদ ৫০ হাজার টাকা, সোনার গয়না ও আসবাবপত্র-সহ একাধিক সামগ্রী দিয়েছিল কন্যাপক্ষ। কিন্তু, ফ্রিজ না দেওয়া নিয়ে ক্রমাগত অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে। এবার বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকার ইটিন্ডা-পানিতর গ্রামে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সৌদি আরবে বসেই মনোনয়ন জমা দিলেন বসিরহাটের মিঁনাখার কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। জানা গিয়েছে, ৪ জুন সৌদি আরবে যান মইনুদ্দিন, ১৬ জুলাই ফেরার কথা ছিল। সৌদি আরবে থাকাকালীন তিনি কীভাবে মনোনয়ন জমা দিলেন এই মর্মে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছে সিপিএম। অমৃতা সিনহার এজলাসে আজই মামলাটির শুনানি হতে পারে।