Basirhat: যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ দিতে হবে। কিন্তু আর্থিকভাবে অসহায় কন্যাপক্ষ সেই দাবি পূরণ করতে পারেনি। তবে, বিয়ের সময় পণ হিসাবে নগদ ৫০ হাজার টাকা, সোনার গয়না ও আসবাবপত্র-সহ একাধিক সামগ্রী দিয়েছিল কন্যাপক্ষ। কিন্তু, ফ্রিজ না দেওয়া নিয়ে ক্রমাগত অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে। এবার বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকার ইটিন্ডা-পানিতর গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলম্বোর আকাশ সকালে মেঘমুক্ত, মাঠে নামতে প্রস্তুত ভারত-পাকিস্তান!

পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে বাদুড়িয়া থানার নগরপুর গ্রামের আজমিরা ফিরদৌসীর (২০) সঙ্গে বিয়ে হয় পানিতর গ্রামের শাহিনুর গাজীর (২৪)। কিন্তু, বিয়ের পর থেকেই অশান্তি লেগে ছিল দুই পরিবারের মধ্যে। কারণ, সেই পণ! পাত্রপক্ষ যা যা চেয়েছিল তা সব পূরণ করতে পারেনি আজমিরার পরিবার।

যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!

বহু কষ্ট করে পণ হিসাবে নগদ ৫০ হাজার টাকা, সোনার গয়না ও আসবাবপত্র-সহ একাধিক সামগ্রী দিলেও ফ্রিজ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে ছয়মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন আজমিরা। কিন্তু পণের দাবি নিয়ে মানসিক ও শারীরিক অত্যাচার চলতেই থাকত আজমিরার ওপর।

যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!

যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!

শুধু স্বামী শাহিনুর অত্যাচার করতেন তা নয়। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরাও অত্যাচার চালাতেন বলে অভিযোগ মৃত আজমিরার পরিবার। জানা গিয়েছে, আজমিরাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর আত্মহত্যা প্রমাণ করার জন্য ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি-সহ মোট ৬ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃতদের রবিবারই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!
যৌতুকে পাত্রপক্ষের দাবি ছিল ফ্রিজ, না দেওয়ায় বধূকে শ্বাসরোধ করে খুন বসিরহাটে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর