নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টির জেরে মাটি হয়ে যাচ্ছে এশিয়া কাপ। অন্য ম্যাচে কম বৃষ্টি হলেও ভারত পাকিস্তান ম্যাচের দিনই যেন আকাশ ভেঙে বৃষ্টি হবে এরকম পূর্বাভাস থেকে যাচ্ছে। যদিও সুপার ফোরের কেবল ভারত-পাক ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ, আজ ম্যাচ ভেস্তে গেলে তা সোমবার হবে। তবে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলম্বোর আকাশ সকালে মেঘমুক্ত, মাঠে নামতে প্রস্তুত ভারত-পাকিস্তান!
আরও পড়ুনঃ আজ ভারত-পাক মহারণ, কী বলছে কলম্বোর আবহাওয়া?
শীলঙ্কার হাওয়া অফিস সূত্রে খবর, দুপুর ২.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। দুপুর ৩.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৪ শতাংশ। বিকাল ৪.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। বিকাল ৫.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সন্ধে ৬.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধে ৭.৩০ মিনিটে ৭৪ শতাংশ। রাত ৮.৩০ মিনিটে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। ৯.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বেশি রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রাত ১০.৩০ মিনিট এবং রাত ১১.৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা যথাক্রমে ৮৬ এবং ৮৮ শতাংশ। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচের মাথায় বৃষ্টির আশঙ্কা থাকছেই।
Wonderful atmosphere at the R.Premadasa Stadium in Colombo.
Time for a blockbuster Sunday with India Vs Pakistan….!!!#INDvsPAK #PakvsIndia pic.twitter.com/upMgdlCnk7
— Vikrant Gupta (@VikrantGupta73_) September 10, 2023
রবিবার যদি কোনও কারণে বৃষ্টির জন্য ভারত পাকিস্তান সুপার ফোরের ম্যাচ ভেস্তে যায় তাহলে সেই খেলা হবে সোমবার। অর্থাৎ রিজার্ভ ডে থাকছে। কিন্তু এই নিয়ম কেবলমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই। সুপার ফোরের অন্য কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে-এর ব্যবস্থা নেই। রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনও কারণে পরের দিন খেলা হয়, তাহলে প্রথম দিন যত দূর পর্যন্ত খেলা হয়েছে, সেখান থেকেই শুরু হবে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলম্বোর আকাশ সকালে মেঘমুক্ত, মাঠে নামতে প্রস্তুত ভারত-পাকিস্তান!

গ্রুপ পর্যায়ের ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। যদিও ব্যাট করে ভারত। ২৬৬ রান বোর্ডে তোলেন রোহিতরা। কিন্তু পরে নেমে সেই রান তাড়া করার সুযোগ মেলেনি বাবরদের। টানা বৃষ্টিতে খেলা বাতিল হয়ে যায় এবং পয়েন্ট ভাগ করে নেয় দু’দল।
কলম্বোতে এই সময় ভয়াবহ বৃষ্টি হচ্ছে। কার্যত বন্যায় ভাসছে শ্রীলঙ্কায় রাজধানী শহর। সে কারণে প্রথমে কলম্বো থেকে ম্যাচগুলি হামবানটোটায় সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এসিসি-র। কিন্তু, সেখানেও সেই একই দশা। অর্থাৎ, বৃষ্টি হচ্ছে। তাই আপাতত কলম্বোতে ম্যাচ রাখা হয়েছে।




