Asia Cup23: আজ ভারত-পাক মহারণ, কী বলছে কলম্বোর আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা যেন একটু ফিকে হয়েছে। কারণ বৃষ্টি। ম্যাচে বৃষ্টি বাধা দিলে ক্রিকেটারদের যেমন সমস্যা হয়, সমর্থকদেরও মন ভেঙে যায়। আজ কলম্বোতে এশিয়া কাপ সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই টুর্নামেন্টে দুই দলের প্রথম সাক্ষাৎ ভালো কাটেনি। বৃষ্টি জল ঢেলে দিয়েছিল ম্যাচের উত্তেজনায়।

আরও পড়ুন: আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

এ বার এশিয়া কাপের ফিরতি লড়াইয়ে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু গত দিনের মতো আজ রবিবারেও আশঙ্কা রয়েছে বৃষ্টির। তবে, সেই আশঙ্কার কালো মেঘের মধ্যে সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে এদিনের সকালের আবহাওয়া। রবিবার সকালে কলম্বোয় রীতিমতো রোদ ঝকঝকে আবহাওয়া। সমুদ্রের ধারে তাকালে বোঝার উপায় নেই, যে এখানেই দুপুরের পর থেকে প্রায় ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ ভারত-পাক মহারণ, কী বলছে কলম্বোর আবহাওয়া?
আজ ভারত-পাক মহারণ, কী বলছে কলম্বোর আবহাওয়া?

শ্রীলঙ্কার হাওয়া অফিস বলছে, রবিবার সারা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোতে। দুপুর দুটোর পর বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০-৮০ শতাংশ। এর আগে এই এলাকায় প্রায় ৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। সেটা খানিকটা কমেছে। অপর দিকে খেলার কথা বলতে গেলে বলতে হয় রবিবার ভারত ও পাকিস্তানের সামনে লক্ষ্য থাকবে ফাইনালের পথে এক পা বাড়ানো।আর সেই ম্যাচে রোহিত শর্মারা চাইবেন আট দিন আগের দুঃস্বপ্ন ভুলে নামতে।

2 10

অন্য দিকে বাবর আজ়মদের লক্ষ্য থাকবে এশিয়া কাপে নিজেদের ছন্দ ধরে রাখা।পাকিস্তানের বিরুদ্ধে গত কয়েক বছরে বার বার সমস্যায় পড়েছে ভারতের টপ অর্ডার। বাঁ হাতি পেসারদের সামনে নড়বড়ে দেখিয়েছে রোহিত, বিরাটদের। মহম্মদ আমির থেকে পাকিস্তানের বাঁ হাতি বোলিংয়ের ব্যাটন এখন শাহিন শাহ আফ্রিদির হাতে। তিনি নতুন বলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা আগের ভারত-পাক ম্যাচেই দেখিয়েছেন।

চার উইকেট নিয়েছেন। রোহিত ও বিরাটকে আউট করে ভারতকে সব থেকে বড় ধাক্কা দিয়েছেন।নেপালের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে রোহিত-গিলের ওপেনিং জুটিই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেননি দুই ওপেনার।

আজ ভারত-পাক মহারণ, কী বলছে কলম্বোর আবহাওয়া?

2 11

শাহিন আফ্রিদি নতুন বলে ইনিংসের শুরুতেই উইকেট নেওয়া কার্যত অভ্যাসে পরিণত করেছেন। আফ্রিদি শুরুতে উইকেট না পেলে চাপ বাড়বে পাকিস্তানের উপরে। সুতরাং, পাকিস্তানের বোলিং লাইনআপকে চাপে ফেলতে রোহিত-গিলকে জমাট ওপেনিং জুটি গড়তে হবে সুপার ফোরের ম্যাচে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত