Weather Update: আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছুটির দিন শুরু হয়েছে প্রখর রোদ দিয়ে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। রবিবার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা ক্রমশই উত্তরবঙ্গের দিকে সরতে থাকবে। এরফলে আগামী কয়েকদিনে বিরাট ভোলবদল হতে পারে আবহাওয়ার। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

আরও পড়ুন:নিম্নচাপের বৃষ্টি এই জেলাগুলিতে, সপ্তাহান্তে ফের ভ্যাপসা গরমের অস্বস্তি! 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এটি ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে যাবে এবং দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকেই দক্ষিণে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

 আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী রাজ্য ওড়িশার দিকেই এর সম্ভাব্য অভিমুখ হবে। যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপর। আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে।

 আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি রবিবার মালদহে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে উত্তরের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

 আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও
আবহাওয়ার ভেলকি! এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রাও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর