ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল! দলীয় কর্মীকে খুনের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকন্দল! আর এই কন্দলের জেরেই এবার প্রাণ খোয়ালেন তৃণমূলেরই এক কর্মী। শুধু তাই নয়, খুনের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের আরও এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চৌড়া এলাকায়। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি।

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, পুলিশ ‘বাধা’ দেওয়ায় ঝামেলা চরমে

সূত্রে খবর, জমিতে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা। এরপরে বচসা বাড়তে থাকলে ক্রমশ উত্তেজনা ছড়ায়। তৃণমূলের এক গোষ্ঠীর হাতে খুন হতে হয় অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীকে। মৃতের নাম সিরাজুল মোল্লা (৩২)। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দলীয় কর্মীকে খুনের অভিযোগ 
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দলীয় কর্মীকে খুনের অভিযোগ 

অভিযোগ, চলতি মাসের ১৯ তারিখে সিরাজুলের জমি দখল করে তাতে পতাকা লাগাতে যায় তৃণমূলের অপর গোষ্ঠী। আর সেই দিন থেকেই ঝামেলার সূত্রপাত। এরপরেই যেই পতাকা লাগাতে বাধা দেয় সিরাজুল তখনই অভিযুক্তরা দলবল নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। এরপরে যখন সেখানে তাঁর অবস্থার অবনতি হয়, তখন তাঁকে আরজিকরে স্থানান্তরিত করা হয়। এরপর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দলীয় কর্মীকে খুনের অভিযোগ 

ইতিমধ্যেই গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তরা পাকড়াও হয়নি। এই ঘটনায় মৃত যুবকের মা অভিযোগ করে বলেন, “ওটা আমার জমি, সেখানে জোর করে তৃণমূলের একটা গোষ্ঠী দখল করে পতাকা লাগিয়ে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমার ছেলেও তৃণমূল করে। কিন্তু জোর করে পার্টি অফিস করার প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয়।”

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দলীয় কর্মীকে খুনের অভিযোগ 

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, দলীয় কর্মীকে খুনের অভিযোগ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত