18th জুন, 2026 (বৃহস্পতিবার) - 3:58 অপরাহ্ন
Home ব্রেকিং নিউজ

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক 'ঘনিষ্ঠ' জাহাঙ্গীরকে তুলনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sheikh Shahjahan)। ফলতায় জাহাঙ্গীরের বড় প্রভাব রয়েছে।

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় ভোটগ্রহণ হবে। তৃণমূল ছাড়া অন্য কোনও দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। শাসক দলের ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ, বুধবার নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনদিন সেখানেই দফায় দফায় বৈঠক করবেন। সাতটি বিধানসভার নেতৃত্বের সঙ্গে জরুরী আলোচনায় বসবে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী।

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

আরও পড়ুন: মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

এদিন ডায়মন্ড হারবারে যাচ্ছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৭, ২৮, ২৯ তারিখ সেখানেই থাকবেন। ডায়মন্ড হারবারের অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বলে খবর। এর মাধ্যমে আসন্ন নির্বাচনের ব্লু প্রিন্ট নেবেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনদিনে ধারাবাহিক বৈঠক হবে। তিনদিনে আড়াইশো থেকে তিনশো কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি।

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক
আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

প্রথম দিনের বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে ডায়মন্ড হারবার ও ফলতা বিধানসভা কেন্দ্রকে। এই দুই কেন্দ্রে একাধিক প্রকল্প রূপায়িত হয়েছে। বুধবার সেইসব নিয়েই আলোচনা হবে বলে খবর। ফলতা কেন্দ্রটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক ‘ঘনিষ্ঠ’ জাহাঙ্গীরকে তুলনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sheikh Shahjahan)। ফলতায় জাহাঙ্গীরের বড় প্রভাব রয়েছে। আসন্ন নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে ফল ভালো করতে গুরুত্ব দিচ্ছেন অভিষেক।

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

উল্লেখ্য, সম্প্রতি বসিরহাটের (Basirhat) সভায় অভিষেকের গলায় তৃতীয়বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী সুর শোনা গিয়েছিল। এবারে চার লক্ষ ভোটে জিতবেন বলেও দাবি করেছেন। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোট হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে। সিপিএম ২১ আসনে এবং আইএসএফ (ISF) ও কংগ্রেস (Congress) ৮ টি করে আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু কোনও তালিকাতেই ডায়মন্ড হারবারের নাম নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here