টিম মোদি, বাংলার ভোট প্রচারে মিঠুন থেকে অভিমানী রুদ্র, প্রকাশ্যে বিজেপির প্রচারকের তালিকা

Loksabha Election: বিজেপির তারকা প্রচারকের তালিকায় সেলিব্রিটি সংখ্যা কম। তবে মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানিরা রয়েছেন তাৎপর্যপূর্ণ ভাবে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত মঙ্গলবারই আগামী লোকসভা নির্বাচনের জন্য স্টার ক্যাম্পেনারদের নামের তালিকা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস৷ তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে প্রথম দফা নির্বাচনে তাদের স্টার ক্যাম্পেনারসদের তালিকা প্রকাশ করল বিজেপি।

আরও পড়ুন: নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

sharma

বিজেপির তারকা প্রচারকের তালিকার শীর্ষেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম৷ তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জে পি নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ ৪০ জন।

sukanta 14

বিজেপির তারকা প্রচারকের তালিকায় সেলিব্রিটি সংখ্যা কম। তবে মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানিরা রয়েছেন তাৎপর্যপূর্ণ ভাবে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

টিম মোদি, বাংলার ভোট প্রচারে মিঠুন থেকে অভিমানী রুদ্র, প্রকাশ্যে বিজেপির প্রচারকের তালিকা

suvebdu

দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভপ্রকাশ করেছিলেন রুদ্র। শুধু তাই নয় এবার যারা প্রার্থী হয়েছেন তাঁদের উদ্দেশ‌্যে রুদ্রনীল বলেন, “প্রার্থী হওয়ার মাপকাঠির যোগ‌্যতা কি তা আমার জানা নেই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত