নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

TMC star campaigners list: তালিকার এক নম্বরে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় নাম দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বাংলায় রাজনীতিতে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়ে দিয়েছে, প্রচারও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কেন্দ্রে। এই আবহে প্রচারকদের তালিকা প্রকাশ করল ঘাসফুল শিবির। নবীন-প্রবীণ মুখের সমন্বয় তৈরি হয়েছে এই তালিকা (TMC star campaigners list)। বিশেষ করে তারকা সদস্যদের প্রাধান্য দেওয়া হয়েছে।

নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

আরও পড়ুন: পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে আসন্ন লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার এক নম্বরে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় নাম দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। তিন নম্বরে নাম রয়েছে দলের সাধারণ সম্পাদক ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)

নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

তৃণমূলের তালিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়া, মলয় ঘটক, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের মত প্রবীণদের নাম যেমন রয়েছে তেমনই মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যের নাম রয়েছে।

নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য
নবীন-প্রবীণের সমন্বয় তৈরি তৃণমূলের প্রচারক তালিকা, সেলিব্রিটিদের বিশেষ প্রাধান্য

তারকা প্রার্থীদের মধ্যে নাম রয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev), বীরভূমের প্রার্থী শতাব্দী রায়, যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ, বহরমপুরের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, হুগলীর তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। সব মিলিয়ে মোট ৪০ জনের নাম প্রকাশ করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত