পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

তৃণমূল নেতার দাবি, মানসিক অবসাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গালাগালি করে নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই অভিযোগে ইতিমধ্যেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে শাসক দল। এরপরই জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

আরও পড়ুন: ‘বহিরাগত’ তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে (Bardhaman-Durgapur) প্রার্থী করেছে বিজেপি। রবিবার নাম ঘোষণার পরই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্রের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য প্রধান। মুখ্যমন্ত্রীকে বেলাগাম ভাষায় আক্রমণ করে বলেন, ‘বাংলা নিজের ভাইপোকে চায়। দিদি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি বাপ তো ঠিক করুন। যার-তাঁর মেয়ে হওয়া ঠিক নয়।’

পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

দিলীপ ঘোষের এহেন মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ছি! দিলীপ ঘোষ! ছি! এরকম রুচিহীন এবং কুৎসিত কথাবার্তা বিজেপি নেতাদের মুখেই মানায়। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড়ধাক্কা দিয়ে, গলাধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে।’ তৃণমূল নেতার দাবি, মানসিক অবসাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গালাগালি করে নিজের হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন দিলীপ ঘোষ।

পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

পিতৃপরিচয় তুলে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ, দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

তৃণমূলের তরফে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সূত্রে খবর, এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকের কাছে এবিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সেই রিপোর্ট এলেই দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত