মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

Dilip Ghosh: গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সাফ জানিয়েছে, দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির পরম্পরা-বিরোধী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রচারে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে করুচিকর মন্তব্য করে বিপাকে পড়লেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁকে শো-কজ করল গেরুয়া শিবির। জেপি নাড্ডার তরফ থেকে দিলীপ ঘোষকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাঁর করা মন্তব্যেরও নিন্দা জানিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব।

আরও পড়ুন: আজ থেকেই ডায়মন্ড হারবারে নির্বাচনী তোড়জোড়, ৭ বিধানসভায় ম্যারাথন বৈঠকে অভিষেক

গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সাফ জানিয়েছে, দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির পরম্পরা-বিরোধী। শো-কজের পর ক্ষমা চেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। অন্যদিকে, কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব ঘাসফুল শিবির।

মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির
মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ বলেন, “উনি (পড়ুন মমতা) একবার বাংলায় বলেন আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে। আগে ঠিক করুন উনি কার মেয়ে।”

মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

শো-কজের পর দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়িয়েছেন দিলীপ। তাঁর কথায়, “আমার বক্তব্য অনেকেরই ভালো লাগেনা। পার্টির ভিতরেও সমালোচনা হয়। আমার নেতৃত্বও বলেছে অসংসদীয়। কিন্তু একটা কথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে এসে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর নামে কুরুচিকর মন্তব্য করেন তখন কেউ কিছু বলে না। কেন, পুরুষ বলে কি শুভেন্দু অধিকারীর মানসম্মান নেই!”

মমতার নামে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো-কজ করে কড়া বার্তা বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন