ফের প্রতারণার ঘটনা সামনে এল! ঘটনাটি ঘটেছে, বসিরহাটের ন্যাজাট থানা এলাকায়। সূত্রের খবর, বসিরহাটের ন্যাজাট থানা এলাকায় বিভিন্ন যুবকের কাছে প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই মধুসূদন বারুই নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বসিরহাটের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলে। আর তাদের সামলাতে গিয়েই গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। আর এই ঘটনার পর আজ প্রাতভ্রমণ করতে এসে সাংবাদিকদের সামনেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সকাল ৯টা নাগাদ বসিরহাটের মাটিয়া থানা এলাকায় একটি ফুড প্রসেসিং কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে৷কেউ বলছেন নিঃশ্বাস নিতে পারছেন না, কেউ বলছেন চোখ জ্বালা করছে। কেউ কেউ আবার মাথা ঘুরে পড়েও গেলেন।
মাটিয়া গণধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টের, ঘটনাস্থলে পৌঁছাল চার সদস্যের ফরেনসিক দল। ইতিমধ্যেই মাটিয়া কাণ্ডের ঘটনায় ওই নাবালিকার প্রেমিক ও নির্যাতিতার পিসিকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট মহকুমা আদালত অভিযুক্তদের ৬ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
অন্য ছবি বসিরহাটে, হিংসা, রাজনৈতিক বিভাজনবের মাঝেই বেদখল করা সিপিএমের পার্টি অফিস ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই উলোট পুরাণে নয়া সমীকরণ তৈরি হচ্ছে বসিরহাটে।