অন্য ছবি বসিরহাটে, বেদখল সিপিএম পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দ ব্যুরোঃ অন্য ছবি বসিরহাটে, হিংসা, রাজনৈতিক বিভাজনের মাঝেই বেদখল করা সিপিএমের পার্টি অফিস ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই উলোট পুরাণে নয়া সমীকরণ তৈরি হচ্ছে বসিরহাটে। ভোটের পর থেকেই গেরুয়া শিবির বাবার অভিযোগ করেছে ক্ষমতায় ফিরেই রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে তৃণমূল।

আরও পড়ুনঃ  একদিনেই কমেছে টিকাকরণের গতি, চিদাম্বরমের কটাক্ষ ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’

অত্যাচারে হাজার হাজার কর্মী ঘরছারা, বেদখল করা হচ্ছে পার্টি অফিস, জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোথাও কোথাও। এসব অভিযোগের মাঝেই অন্য ছবি ফুটে উঠলো বসিরহাটে। ভোটের পরে দখল করে নেওয়া সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল।

১৯৮৫  সালে বসিরহাটের ১ ব্লকের পিফা গ্রামপঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছিল বামেদের এই পার্টি অফিস। তারপর ক্ষমতা এসেছে, গেছে। দীর্ঘ ৩৪ বছরের ক্ষমতার অবসানের পরও টিকে ছিল ওই পার্টি অফিস। অভি্যগ ২১ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গত ৪ঠা মে স্থানীয় তৃণমূল নেতারা দখল করে নেন বামেদের ওই দলীয় কার্য্যালয়।

অন্য ছবি বসিরহাটে, বেদখল সিপিএম পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল। বহুবার প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা হয়নি বলেই জানিয়েছেন বাম নেতা কর্মীরা। ফেরত পাননি নিজেদের পার্টি অফিস। অগত্যা দিন কয়েক আগেই তৃণমূলের ব্লক নেতৃত্বের আগে দরবার করে সিপিএমের কর্মীরা। তাতেই মিলেছে ফল। তৃণমূলের ব্লক সভাপতি, স্থানীয় বিধায়ক এবং নেতাদের উদ্যোগেই ফিরিয়ে দেওয়া হয়েছে ওই দলীয় কার্য্যালয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন