একদিনেই কমেছে টিকাকরণের গতি, চিদাম্বরমের কটাক্ষ ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিনেই কমেছে টিকাকরণের গতি, গত ২১এ জুন দেশে টিকাকরণ হয়েছিল  ৮৬ লক্ষেরও বেশি মানুষের।  কিন্তু পরের দিনই একলাফে তা কমে দাঁড়াল ৫৪.২২ লক্ষে। প্রথম দিনের রেকর্ড গড়ে পরের দিনেই একলাফে অর্ধেকের কাছাকাছি নেমে যাওয়ায় ইতিমধ্যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে।

আরও পড়ুনঃ ৪২ বছরের ট্রেন্ড বিজেপির! রক্তদান শিবিরে বাধা পেয়ে ধর্নায় বসেছেন দিলীপ

এমনিতেই দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারত, দেশের বিরোধী দল থেকে বিদেশের একাধিক সংস্থা ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তকে ‘মোদি মেড’ আখ্যা দিয়েছিল। মোদির ব্যার্থতার কথা উঠেচ এসেছিল সংক্রমণ রোখা থেকে টিকাকরণ সব ক্ষেত্রেই। ধীরে ধীরে পরিস্থিতি সুস্থ হচ্ছে দেশ। তার মাঝেই আতঙ্ক প্রকট হচ্ছে তৃতীয় ঢেউয়ের।

প্রায় সব রাজ্যের কাছে কজতাক্ষের মুখে পড়ে মোদফি সরকার ঘোষোনা করেছিল ২১ সে জুন থেকে দেশের সকলকে বিনামূল্যে ভ্যাক্সিন দেবে কেন্দ্র। প্রথম দিনেই তার রেকর্ড গড়লেও দ্বিতিয় দিনেই এক ধাক্কায় কমেছে তার পরিমান। এক দিনেই গ্রাফ পড়ে যাওয়াকে কটাক্ষ করেছেন পি.চিদাম্বরম।

Capture3

ট্যুইটারে তিনি একদিনের ভ্যাক্সিনেসনে রেকর্ড গড়ার পর পরের দিনই তার গ্রাফ পড়ে যাওয়াকে কটাক্ষ করে লিখেছেন,  ‘‘রবিবারে জমা করো, সোমবারে টিকা দাও। তারপর মঙ্গলবারে ফের আগের অবস্থায় ফিরে যাও। এটাই একদিনে টিকাকরণের বিশ্বরেকর্ডের গোপন রহস্য। আমি নিশ্চিত এটা গিনিস বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবে।’’  এখানেই থেমে থাকেন নি, একদিনে বিশাল সংখ্যার টিকা প্রদানের জন্য মোদি নোবেল পেতে পারেন বলেও কটাক্ষ করেছেন।

অপর ট্যুইটে তিনি লিখেছেন, ‘‘কে জানে হয়তো মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতেও পারে মোদি সরকার। আগে বলা হত ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’। এখন ‘মোদি হ্যায়, মিরাকল হ্যায়’ হয়ে গিয়েছে।’’ যদিও চিদাম্বরমের এই ট্যুইট-বাণ চুপচাপ মেনে নেয়নি গেরুয়া শিবির।

Capture2 3

একদিনেই কমেছে টিকাকরণের গতি, চিদাম্বরমের কটাক্ষ ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’।  ইতিমধ্যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পালটা ট্যুইট করে চিদাম্বরমকে বলেছেন দেশ জুড়ে ঠিকভাবেই এগোচ্ছে ভ্যাকসিনেসন।  চিদাম্বরম বরং পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির টিকাকরণ নিয়ে মাথা ঘামাক। এদিকে তাঁকে পাল্টা দিয়ে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। একদিন মধ্যপ্রদেশে টিকাকরণের পরিসংখ্যান তুলে ধরে ট্যুইট করেছেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত