বসিরহাটে BSF এর জালে বাংলাদেশী তালিবান সমর্থক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তান যদি তালিবানরা দখল করতে পারে তবে বাবরী মসজিদ ভাঙার জন্য মন্দির ভাঙতে পারবোনা কেন! ফেসবুকে এই রকম পোস্ট করে এক যুবক। আর তার এই পোস্ট দেখে বাংলাদেশের কিছু যুবক উত্সােহিত এবং একজোট করার চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ কয়লা কান্ডে দিল্লি তলব রুজিরা-অভিষেককে, মমতা বলছেন লড়াই হোক রাজনীতির মাঠে

ঐ যুবকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরাতে। নাম জাহাঙ্গির বিশ্বাস। এই ঘটনার পর দুদিন আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। পুলিশি জেরাতে জানা গিয়েছে আট বছর আগে চোরাপথে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে এই দেশে ঢুকেছে সে।

চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করত এই যুবক। তাকে জেরা করতে এনআইএ-র তিনজন তদন্তকারী দল বসিরহাটে যায়। তদন্তকারীদের দাবি, তালিবান বাহিনী আফগানিস্থানে ক্ষমতা কায়েম করতেই জাহাঙ্গির ও তাঁর জনা দশেক সঙ্গী উত্সােহিত হয়ে বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত হয়। তারা বিভিন্ন মেসেজ চালাচালি করত তালিবান বাহিনীর প্রশংসা করে।

বসিরহাটে BSF এর জালে বাংলাদেশী তালিবান সমর্থক!

পড়ে আরও জানা যায় তামিলনাড়ুতে এই জাহাঙ্গির অনেক মন্দিরও তারা ভাঙচুর করেছে। দিল্লি থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল বসিরহাটে আসতে পারে বলে খবর। এর সঙ্গে আর কোনও যোগসূত্র আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন