Gass Leak: বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস! ছড়াল আতঙ্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল ৯টা নাগাদ বসিরহাটের মাটিয়া থানা এলাকায় একটি ফুড প্রসেসিং কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে৷কেউ বলছেন নিঃশ্বাস নিতে পারছেন না, কেউ বলছেন চোখ জ্বালা করছে। কেউ কেউ আবার মাথা ঘুরে পড়েও গেলেন।

আরও পড়ুন:মধ্যবিত্তদের জন্য খুশির খবর, দাম কমতে চলেছে পেট্রোলের

এলাকায় মোরে একটি ফুড প্রসেসিং কারখানা রয়েছে। সেখানে মাংসের প্রক্রিয়াকরণ হয় বলে জানা গিয়েছে। সেই কারখানা থেকেই গ্যাস বেরচ্ছিল এ দিন। বড় কোনও বিপদ না ঘটলেও অস্বস্তি বোধ করেন অনেকেই।

বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস,অসুস্থ হয়ে পড়েন ১২জন
বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস,অসুস্থ হয়ে পড়েন ১২জন

সেই গ্যাসের জন্য ১২জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৪জন মহিলা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে আনা হয় একের পর এক অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে আসা দমকলের দুটি ইঞ্জিন থেকে কারখানার যে অংশ থেকে গ্যাস লিক হচ্ছিল সেখানে জল দিতে থাকেন দমকল কর্মীরা। ঘণ্টাখানেক বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস,অসুস্থ হয়ে পড়েন ১২জন 

বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস,অসুস্থ হয়ে পড়েন ১২জন 
বসিরহাটে কারখানা থেকে লিক অ্যামোনিয়া গ্যাস,অসুস্থ হয়ে পড়েন ১২জন

পুলিশ জানিয়েছে, বরফ তৈরি করতেই মূলত অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। সেই গ্যাসের প্লান্টের একটি ভালভ নষ্ট হয়ে যায়। এর ফলে গ্যাস বেরতে থাকে। যেখান থেকে গ্যাস বেরচ্ছিল, সেখানে জল দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে সেই ভালভ খুলে নেওয়া হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন