সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা ‘সমস্যা’ মেটাতে?

Abhishek Banerjee: সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথমবার বসিরহাট এলাকায় যাচ্ছেন অভিষেক। জনসভার পাশাপাশি বসিরহাটে একটি মন্দিরের উদ্বোধন করার কথা তাঁর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার বসিরহাটে জনসভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তিনি সেখান থেকে কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথমবার বসিরহাট এলাকায় যাচ্ছেন অভিষেক। জনসভার পাশাপাশি বসিরহাটে একটি মন্দিরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: বেআইনি নির্মাণ রুখতে কড়া প্রশাসন, ভাঙার স্থগিতাদেশের আবেদন খারিজ হাইকোর্টে

লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএসএসএ ময়দানে হবে এই সভা। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠেছে বিএসএসএ ময়দান। এবার বসিরহাট কেন্দ্রে নুসরত জাহানকে সরিয়ে হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর হয়েই প্রচারে নামছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা 'সমস্যা' মেটাতে?
সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা ‘সমস্যা’ মেটাতে?

বিগত এক মাসেরও বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। আর এই অঞ্চলটি বসিরহাট লোকসভার অন্তর্গত। সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের তিন নেতা- শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে বিগত ৫ জানুয়ারি ইডি আধিকারিকেরা আক্রান্ত হন শাহজাহানের অনুগামীদের হাতে। এরপর সন্দেশখালি থেকে উঠে আসে নারী নির্যাতনের মতো ঘৃণ্য অভিযোগ।

সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা 'সমস্যা' মেটাতে?

দলে দলে মহিলারা সন্দেশখালির থানা ঘেরাও করে তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে সরব হন। এরপর দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পরেও গ্রেফতার হন সেখানকার ‘বেতাজ বাদশা’ শাহজাহান। সন্দেশখালির ঘটনায় বিরোধীদের তোপের মুখে শাসক দল। ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি নিয়ে কী বার্তা দেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।

সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা ‘সমস্যা’ মেটাতে?

অভিষেকের সভাকে কেন্দ্র করে বসিরহাট নিরাপত্তার চাদরে মুড়ে গিয়েছে। কলকাতা থেকে হেলিপ্যাড করে সোজা বসিরহাট ময়দানে নামবেন তিনি। সোমবার বালুরঘাটে সভা করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। এবার আসছেন বসিরহাটে। সূত্রের খবর, গোটা উত্তর ২৪ পরগণা জেলা থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা যোগ দেবেন এই জনসভায়।

সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা 'সমস্যা' মেটাতে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত