গত কয়েকদিন ধরেই বিজেপিতে বাড়ছে ক্ষোভের আগুন। উত্তর ২৪ পরগণা এবং নদীয়ার পর ক্ষোভ গিয়ে পৌঁছায় বাঁকুড়া জেলাতেও। জেলা সভাপতি নিয়োগকে কেন্দ্র করে অসন্তুষ্ট চার বিধায়ক। শনিবার জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা।
একের পর এক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বাঁকুড়ার চার বিধায়ক। এর মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চান বাঁকুড়ার বিক্ষুব্ধ বিধায়করা। সেই তালিকায় রয়েছেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়া।
উত্তর ২৪ পরগণা এবং নদীয়ার পর বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ। জেলা সাংগঠনিক সভাপতির বদল চেয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিলেন বিজেপি বিধায়করা।
বর্ষার কারসাজি বাংলায়, শনি-ভোরের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত ২ বর্ষার কারসাজি বাংলায়, এবারে বঙ্গে বর্ষা প্রবেশের পর থেকেই একপ্রকার ঝড়ো ব্যাটিং চালাচ্ছে নিজে মত করে। দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বৈঠকে বলেছিলেন অন্য বছর সারাবছর যে পরিমাণ বৃষ্টি হয়, এবার ১৯ দিনই তত জল ঝরেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সোমবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে।
তিনি অভিনেত্রী তিনি সেলিব্রেটি একুশের বিধানসভা নির্বাচনে ভোটে দারিয়ে বাঁকুড়া থেকে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু পরাজিত হয়েও বারবার নিজের বিধানসভা কেন্দ্রে মানুষের পাশে দাঁড়াচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।