জলমগ্ন বাঁকুড়ার পাশে ফের ‘হেরে যাওয়া প্রার্থী’ সায়ন্তিকা, ভালো চোখে দেখছে না BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তিনি অভিনেত্রী তিনি সেলিব্রেটি একুশের বিধানসভা নির্বাচনে ভোটে দারিয়ে বাঁকুড়া থেকে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু পরাজিত হয়েও বারবার নিজের বিধানসভা কেন্দ্রে মানুষের পাশে দাঁড়াচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।

আরও পড়ুনঃ বদলাচ্ছে সমীকরণ! বিবাদ সরিয়ে দলীয় বৈঠকে আমনে-সামনে অনুব্রত-শতাব্দী

ভোটের আগেও তিনি কথা দিয়েছিলেন ভোটে জিতি বাহারি বাঁকুড়ার মানুষের পাশে আমি থাকবো। আর সেটাই কিন্তু তিনি বারবার প্রমাণ করছেন সুদূর কলকাতা থেকে বাঁকুড়া আর মানুষের পাশে দাঁড়িয়ে। এর আগে বাঁকুড়ায় করণা আক্রান্ত রোগীদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তৈরি করেছিলেন সে ফ্রম ব্যবস্থা করেছিলেন বেড নার্স অক্সিজেন এবং ওষুধপত্রের।

আর এবার কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া আর তাই তিনি বৃষ্টি একটু কমতে কলকাতা থেকে ছুটে এসে বাঁকুড়ার অলিগলি ঘুরে দেখলেন।জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকার ছবি নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করার পাশাপাশি কথা বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও। এদিন বাঁকুড়া-২ ব্লকের মানকানালী এলাকাতেও সায়ন্তিকা। সেখানকার সেতু নতুন করে তৈরীর পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

জলমগ্ন বাঁকুড়ার পাশে ফের ‘হেরে যাওয়া প্রার্থী’ সায়ন্তিকা, কিন্তু রাজনীতি আছে রাজনীতিতেই । বাঁকুড়ার এই সফরকে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। ‘বিপদে’র সময় অভিনেত্রী কোথায় ছিলেন ? প্রশ্ন তোলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। আসলে ভোটে হেরে যাওয়া প্রার্থী বারবার বাঁকুড়ার সাধারণ মানুষের বিপদে পাশে এসে দাঁড়াচ্ছে এবং তাতে বাঁকুড়া বাসের যথেষ্ট খুশি আর এটাই ঠিক ভাল নজরে নিচ্ছে না বিজেপি নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন