BJP: বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ, চিঠি গেল নাড্ডার কাছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ যেন কমছেই না কিছুতেই। আর সেই ক্ষোভের আঁচ এবার মুরলীধর সেন লেন টপকে উপস্থিত হয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গে।উত্তর ২৪ পরগণা এবং নদীয়ার পর বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ। জেলা সাংগঠনিক সভাপতির বদল চেয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিলেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুনঃ Sourav Ganguly: “বস ইজ আউট”, কাকে উদ্দেশ্য করে বললেন সৌরভ

উল্লেখ্য, রাজ্য কমিটির পর জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছিল। সম্প্রতি সেই ক্ষোভের আগুনের উত্তাপ বাড়িয়ে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের একাংশের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের লাগাতার বৈঠক বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেয়। নাম না করেই রাজ্যের সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হন শান্তনু। এমনকি তাঁর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। অভিযোগ, যোগ্যতা না থাকলেও ৯০ শতাংশ ঘনিষ্ঠ লোককেই পদ দিয়েছেন অমিতাভ চক্রবর্তী।

এরপরেই জেলা সাংগঠনিক পদে রদবদলের জন্য সরব হয়েছেন বাঁকুড়ার চার বিধায়ক।তাঁরা হলেন,বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এবং ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। অভিযোগ, জেলার দুই সাংগঠনিক সভাপতি নিয়ে অসন্তুষ্ট তাঁরা। দলের অন্দরে ক্ষোভ স্বীকার করেছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন তাঁরা।

বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ, সভাপতি বদল চেয়ে চিঠি 

বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ, সভাপতি বদল চেয়ে চিঠি 
বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ, সভাপতি বদল চেয়ে চিঠি   

একইসঙ্গে ক্ষোভে ফুঁসছে পুরুলিয়া। ভুমিপুত্র নয়, এমন কাউকে কেন জেলা সভাপতি করা হল? প্রশ্ন তুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি জেলার পাঁচ বিধায়কের। এমনটাই বিজেপি সূত্রে খবর। দলীয় নেতৃত্বকে এবিষয়ে পুনরায় বিবেচনার জন্য আর্জি পাঁচ বিধায়কের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত