জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক, জপলেন মুখ্যমন্ত্রীর নামও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই বিজেপিতে বাড়ছে ক্ষোভের আগুন। উত্তর ২৪ পরগণা এবং নদীয়ার পর ক্ষোভ গিয়ে পৌঁছায় বাঁকুড়া জেলাতেও। জেলা সভাপতি নিয়োগকে কেন্দ্র করে অসন্তুষ্ট চার বিধায়ক। শনিবার জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

আরও পড়ুনঃ Weather Update: ভূমিধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি পাহাড়ে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নাজেহাল বাংলা

বিধায়কের মন্তব্য,”বাড়ির সামনে চপের দোকান। সেই দোকানে বসলাম। আর এটা আমার ভালো লাগে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ছোট ছোট শিল্প করুন। তাই সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি। বাঁকুড়ার আমার আত্মীয় সম পরিবার তাঁরা চপ মুড়ি ভালোবাসে। আর সেই কথা স্মরণ হতেই। চপ শিল্পের কথা স্মরণ হতেই আমি চপ ভাজতে বসে গেলাম”।

বিষয়টি নিয়ে তৃণমূলের মন্তব্য, “একজন বিধায়ক হিসাবে উনি দেখেছেন চপের চাহিদা আছে। অনেকেই চপের দোকান করে সংসার চালায়। একটা শিল্পের মতোই এই দোকানগুলি কাজ করে। নীলাদ্রিশেখর দানা অন্য দলের বিধায়ক হলেও অন্তর থেকে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি বিষয়কে এরা গুরুত্ব দেন”।

জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক, তবে কী তৃণমূলে যাচ্ছেন তিনি? 

জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক, তবে কী তৃণমূলে যাচ্ছেন তিনি? 
জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক, তবে কী তৃণমূলে যাচ্ছেন তিনি? 

গত কয়েকদিন ধরেই বিজেপি বেসুরো শোনা যাচ্ছে বিজেপি বিধায়কদের। এরই মধ্যে বৃহস্পতিবার জেলা সাংগঠনিক সভাপতির বদল চেয়ে জেপি নাড্ডাকে চিঠি দেন বিজেপির ৯ বিধায়ক। সেই তালিকায় শোনা গিয়েছিল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানার নাম। গতকালই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়া। এখন বাঁকুড়ার বিধায়কের চপ ভাজার কান্ড দেখে অনেকেই মনে করছেন এবার তাঁর তৃণমূলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন