৩১ মে-তে তাঁর পুরুলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। আর ১ জুন বাঁকুড়ায় যেতে পারেন তিনি। এদিকে শুক্রবার পুরুলিয়ার কোটশিলায় মাওবাদী পোস্টার ও টিফিন কৌটোর মধ্যে বোমা উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ধরনের ঘটনা ঘটার ফলে অত্যন্ত তৎপর বাঁকুড়া জেলা পুলিশ।
বুধবারের পর বৃহস্পতিবার। ঝাড়গ্রামে পড়ল মাওবাদী পোস্টার। তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার। এই হুঁশিয়ারি দিয়ে বীনপুরের একাধিক পড়ল পোস্টার। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং স্থানীয় নেতাদের নাম উল্লেখ রয়েছে।
ফের জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক। বাঁকুড়া, ঝাড়্গ্রামের পর পশ্চিম মেদিনীপুরে পড়ল মাওবাদী পোস্টার। বুধবার পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় মাওবাদীদের পোস্টার পড়তে দেখা গেছে। আগামী ৭ দিন বাজার বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা।
শীত শেষ হতে না হতেই মশার উপদ্রপ শুরু, রাজ্য জুড়ে থাবা বসাচ্ছে ডেঙ্গুর। অতিরিক্ত জ্বরের সঙ্গে প্রস্রাব দিয়ে রক্তক্ষরণও হতে থাকে বলে দাবি করেছে তার পরিবার। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দিব্যরাজকে স্থানান্তরিত করে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। একমাত্র ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার রিপোর্টে ডেঙ্গু (Dengue Death) পজিটিভ এসেছিল।