Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়, চিন্তায় পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হল। সেইসঙ্গে পাওয়া গেল বোমা। বছর ঘুরলেই পঞ্চায়েত রয়েছে। আর তার আগে একের পর এক জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলাগুলিতে প্রশাসনিক কাজ খতিয়ে দেখছেন তিনি। তার পাশাপাশি কর্মিসভাও করছেন। মে মাসের শেষে আবারও জেলা সফরে যাচ্ছেন মমতা। এবার আরও দুই জঙ্গলমহলের (Jangalmahal) জেলা পুরুলিয়া (Purulia) এবং বাঁকুড়ায় (Bankura) যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ বিকেল ৪ টে নাগাদ অভিষেকের হাত থেকে তৃণমুলের পতাকা নেবেন অর্জুন!

৩১ মে-তে তাঁর পুরুলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। আর ১ জুন বাঁকুড়ায় যেতে পারেন তিনি। এদিকে শুক্রবার পুরুলিয়ার কোটশিলায় মাওবাদী পোস্টার ও টিফিন কৌটোর মধ্যে বোমা উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ধরনের ঘটনা ঘটার ফলে অত্যন্ত তৎপর বাঁকুড়া জেলা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি মাওবাদী অধ্যুষিত থানা পরিদর্শন করেন পুলিশ সুপারও।

মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়, চিন্তায় পুলিশ
মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়, চিন্তায় পুলিশ

সূত্রের খবর, বড়রলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত একটি পোস্টার উদ্ধার হয়। সেইসঙ্গে প্লাস্টিকের মধ্যে সুতলি বাঁধা অবস্থায় একটি কৌটোও দেখতে পান গ্রামবাসীরা। এরপরই গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সেইসঙ্গে বম্ব ডিসপোজাল টিমও। তারাই সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে প্লাস্টিকের মধ্যে বোমা নাকি অন্য কিছু রয়েছে, তা পরে জানা যাবে। এখনই সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ‘‌এই এলাকায় নানা ধরনের গাড়ি আসে। এই ধরনের পোস্টার কোনও দুষ্কৃতী দিতে পারে। এর আগে আরও মাওবাদীরা ২০০৯ সালে এই এলাকায় পোস্টার দিয়েছিল। আমরা এখন শান্তি চাই।’‌

সূত্রের খবর, ৩১ মে পুরুলিয়ায় তৃণমূলের বুথস্তর কর্মীদের নিয়ে সভা করবেন দলনেত্রী। এরপর সেখান থেকে ১ জুন তিনি যাবেন বাঁকুড়ায়। সেখানে কর্মিসভা করবেন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কর্মিসভা ও প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। সেখান থেকেই জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন, মানুষের কাজ অযথা ফেলে রাখা যাবে না। কাজ করতে হবে ‘আমি নয় আমরা’ নীতিতে। আর চলতি মাসের শেষে জঙ্গলমহলেরই আরও দুই জেলায় পা রাখবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সভার আগে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের সীমানাবর্তী এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। শনিবার, সন্ধ্যেতে কালবৈশাখীর দুর্যোগের মধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন থানা পরিদর্শন করেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। মূত্রের খবর, থানার IC-দের সঙ্গে জঙ্গলমহলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করার পাশাপাশি, নিরাপত্তা জোরদার করার কৌশলও বাতলে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়

মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়, চিন্তায় পুলিশ
মুখ্যমন্ত্রীর সফরের আগে ফের মাওবাদী পোস্টার, বোমাতঙ্কও ছড়াল এলাকায়, চিন্তায় পুলিশ

প্রসঙ্গত,বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর, বারিকুল,সারেঙ্গা,সিমলাপালের পাশাপাশি তালডাংরাতেও মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছে। এমনকী বারিকুলে মাওবাদী পোস্টার কাণ্ডের যোগসূত্র ধরে ২৪ এপ্রিল বীরভুম থেকে টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামীকে গ্রেফতার করেছিল বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে সঞ্জীব মজুমদারকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ এদের কাছে মাওবাদী পুস্তিকা এবং পোস্টারও উদ্ধার করে বলে দাবিও করেছিল।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত