বিকেল ৪ টে নাগাদ অভিষেকের হাত থেকে তৃণমুলের পতাকা নেবেন অর্জুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই তৃণমূলে যোগদান করতে পারেন অর্জুন সিং৷ সূত্রের খবর, আজ বিকেল ৪ টে নাগাদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ৷ গত কয়েক দিন ধরেই পাট শিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে অর্জুন সিংকে।

আরও পড়ুনঃ আম আদমিকে স্বস্তি দিয়ে কমল পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম

সরাসরি তোপ দাগেন কেন্দ্রিয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে। অর্জুনের মানভঞ্জনে মাঠে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।তবুও শ্রমিকদের দুরাবস্থা নিয়ে এখনও অবধি ক্ষোভ উগরে দিচ্ছেন অর্জুন। প্রশ্ন তুলেছেন রাজ্য সাংগঠনিক কার্যপ্রণালী নিয়েও। রবিবার ট্যুইট করে অর্জুন জানিয়েছেন, কখনও তো নিজেদের ভিতরটা দেখুন, নিজেদেরও খোঁজ নিন।

বিকেল ৪ টে নাগাদ অভিষেকের হাত থেকে তৃণমুলের পতাকা নেবেন অর্জুন!
বিকেল ৪ টে নাগাদ অভিষেকের হাত থেকে তৃণমুলের পতাকা নেবেন অর্জুন!

যাঁরা আমার ভিতের একটা-একটা পাথর দেখছেন। এটা যে বিজেপি নেতাদের বিরুদ্ধে এবিষয়ে কোনও সন্দেহ নেই। শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে ফিরছেন অর্জুন। তার ক্যামাক স্ট্রিটের অফিসে ৩ টে নাগাদ উত্তর ২৪ পরগণার জেলা সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন অভিষেক।

4 20

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, বাবুল সুপ্রিয়, মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। অর্জুন সিংয়ের তৃণমূলে যাওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছেন তিনি। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মন্তব্য, এখন তো স্যোশাল মিডিয়ায় পোস্ট করে দলবদল করা যায়৷

5 18

বিকেল ৪ টে নাগাদ অভিষেকের হাত থেকে তৃণমুলের পতাকা নেবেন অর্জুন!

গতকাল শিল্পাঞ্চলের একাধিক পোস্টার প্রমাণ করে দিয়েছেন অর্জুনের যোগদান সময়ের অপেক্ষা। কিন্তু অর্জুনের সঙ্গে আর কারা যোগদান করবেন? রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন