তৃণমূল নেতাদের হুমকি, বাঁকুড়ার সারেঙ্গায় মাউবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝাড়গ্রামের পর এবার বাঁকুড়া। গোয়ালতোড় লাগোয়া বাঁকুড়ার সারেঙ্গা একটা সময় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলেছে। মঙ্গলবার সকালে সেই সারেঙ্গা থেকে উদ্ধার হল মাওবাদী পোস্টার।

আরও পড়ুনঃ বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই! বিস্ফোরক মন্তব্য সুকান্তর

ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার সারেঙ্গায়।পোস্টারে লেখা , ‘আমাদের নেতা কিষেণজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের সরকারি কর্মচারি যেসব দুর্নীতি করে চলেছে তাঁদের বলছি, তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে।

বলহরি, হরিবল।’ আবার কোনওটাতে লেখা, ‘খেলা হবে, খেলা হবে। এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে। বলহরি, হরিবল।’ সাদা কাগজের উপর লালকালিতে লেখা এই পোস্টারের প্রেরকের জায়গায় লেখা, ‘সিপিআই (মাওবাদী)।’ এই পোস্টারের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

তৃণমূল নেতাদের হুমকি, বাঁকুড়ার সারেঙ্গায় মাউবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য
তৃণমূল নেতাদের হুমকি, বাঁকুড়ার সারেঙ্গায় মাউবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য

পোস্টারগুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের তরফে বলা হয়েছে, ‘মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। কে বা কারা দিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।’ উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মাওবাদীদের ভয়ে কাঁটা জঙ্গলমহল। তৃণমূল নেতা ও পুলিশকে হুমকি দিয়ে একাধিক পোস্টার উদ্ধার হয়েছে। ঝাড়গ্রামের চন্দ্রি এলাকায় চলেছে গুলিও।

তৃণমূল নেতাদের হুমকি,

তৃণমূল নেতাদের হুমকি, বাঁকুড়ার সারেঙ্গায় মাউবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য

জখম হয়েছেন এক যুবক। গত সপ্তাহের ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজার এবং সরডিহা স্টেশন সংলগ্ন একটি দেওয়ালে মাওবাদীদের নামে দুটি পোস্টার চোখে পড়ে স্থানীয়দের। এছারাও গত মাসে মাউবাদীদের ডাকা বন্ধে ভালো সারা ছিল। বন্ধ ছিল সব দোকানপাট, বাস সব কিছু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন