নজরবন্দি ব্যুরোঃ একই দিনে পরপর করোনার দুই ডোজ, তার পরেই শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হলে বাঁকুড়ার বড়জোড়ার এক মহিলা। রাজ্য জুড়ে চলছে করোনার টিকাকরণ। টিকার আমদানি মতো তা দেওয়া হচ্ছে স্থানীয়দের।
আরও পড়ুনঃ বিপদের দিনে পেয়েছে পাশে, ‘যুবরাজ’ অভিষেকের গান কলারটিউন বানাচ্ছে তৃণমূল


টিকা নিতে গিয়ে একই দিনে পরপর করোনার দুই ডোজ পেলেন বড়জোরার বাসিন্দা। গতকাল থেকেই ওই কেন্দ্রে শুরু হয়েছে ১২ বছর পর্যন্ত সন্তান্দের মায়েদের টিকাকরণ, খবর পেয়েই গতকাল অর্থাৎ শুক্রবার বড়জোড়ার পখন্না স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে জান মন্দিরা পাল। তাঁকে টিকা প্রদানের পর নিয়ম মতো কিছুক্ষণ বসে অপেক্ষা করতে বলা হয়। নির্দেশ মতো অপেক্ষা করছিলেন ওই মহিলা।
সেই সময়েই অপর এক স্বাস্থ্যকর্মী এসে তঁকে ফের টিকা দিয়ে যান। মন্দিরা দেবীর কোলে ছিল তাঁর এক সন্তান। তবে একই দিনে পরপর দুই ডোজ দেওয়া হলেও তিনি বাধা দেননি কেন উঠেছে সেই প্রশ্ন। উত্তরে মন্দিরা দেবী জানিয়েছেন লাইনে দাঁড়ানোর সময় তিনি শুনেছিলেন প্রত্যেককে নিতে হবে দুটি করে ডোজ।
একই দিনে পরপর করোনার দুই ডোজ, অসুস্থ বাঁকুড়ার বাসিন্দা।

কবে নিতে হবে কখন সেসব বিস্তারিত জানতেন না তিনি। তাই ভেবেছিলেন একই দিনে দেওয়া হবে দুটি টিকা। তার পরেই সন্তান্দের নিয়ে বাড়ি ফিরে যান। সেই সময়ে ঠিক থাকলেও রাত গড়াতেই অসুস্থ হতে থাকেন মন্দিরা দেবী। ভোরের দিকে হাত পায়ের ব্যথা সহ্যের সীমা ছাড়ালে যোগাযোগ করা হয় স্থানীয় তৃণমূলের বিধায়কের সঙ্গে।


খবর পেয়েই আর দেরি করেনি তিনি। তড়িঘড়ি ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সের। মন্দিরা দেবিকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি তিনি। কাজের গাফিলতির অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে।







