গত ৫ মে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ, ২২ এপ্রিল ঐতিহাসিক রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করলেন।
বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় সভা করার পর শুক্রবার আলিপুরদুয়ারের তুফানগঞ্জে লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানায় নিলেন তৃণমূলনেত্রী।
৭ই মার্চ বিজেপিতে যোগদানের ঠিক পাঁচ দিন পর অর্থাৎ ১২ই মার্চ নন্দীগ্রামে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সরকারি প্রকল্পের উদ্বোধন সেরে সবে বিজেপির বিজয় সংকল্প সভায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সামনের জনতা তখন 'নমো'-র নাম ধরে উল্লাসে মেতেছে, তাঁদের দিকে দীর্ঘক্ষণ হাত নেড়ে চেয়ারে বসলেন প্রধানমন্ত্রী।
প্রথম বারের জন্য রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়...