লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ ম্যাচের রাশ কিন্তু অস্ট্রেলিয়ার হাতেই। এখন একমাত্র ম্যাজিক ছাড়া জেতা মুশকিল ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ১১৪। জয়ের জন্য প্রয়োজন আরও ২৫৭ রান। হাতে ৬ উইকেট।
তৃতীয় দিনেও লর্ডসে জারি থাকল অজিদের শাসন। ফলে বলা যেতেই পারে, জয়ের থেকে ক্রমশই দূরে সরছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২২১ রানের লিডে পৌঁছে গিয়েছে। এখনও তাঁদের হাতে রয়েছে ৮ উইকেট। ক্রিজে আছেন উসমান খোয়াজা (৫৮*) ও স্টিভ স্মিথ (৬*)।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একই দিনে কেউ সেঞ্চুরি করলেন কেউ অল্পের জন্য ফস্কালেন। প্রথম জন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, যিনি তাঁর ৩২ তম টেস্ট সেঞ্চুরি পেলেন। দ্বিতীয়জন, ইংল্যান্ডের তরুণ ওপেনার বেন ডাকেট, অসাধারণ ইনিংস খেলেও মাত্র দু’রানের জন্য শতরান পেলেন না। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ২৭৮।
বুধবার ভারতীয় সময় তিনটে নাগাদ লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জয়ের ফলে অস্ট্রেলিয়া মানসিক ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে। ইংল্যান্ড বিগত কয়েকদিন প্রচুর আলোচনার মধ্যে দিয়ে গেছে। মঈন আলির আঙুলে চোট থাকায় স্পিনার ছাড়াই নামতে পারে ইংল্যান্ড। তাঁর জায়গায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন জোরে বোলার জস টঙ্গে।
অজি মানেই অজেয়! মেয়েদের অ্যাশেজ টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৮৯ রানে হারিয়ে দিল ক্যাঙ্গারুর দেশের মেয়েরা। মেয়েদের অ্যাশেজে একটিমাত্র টেস্ট হবারই কথা ছিল ফলে এই ম্যাচ জিতে নেওয়ার সাথে সাথে সিরিজও জিতে গেল তাঁরা।
নজরবন্দি ব্যুরো: আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা। চতুর্থ দিন দুটো সেশনে এগিয়ে থেকেও খারাপ ব্যাটিংয়ের কারণে ইংল্যান্ড যেন অ্যাশেজ জেতার দৌড় থেকে অনেকটাই দূরে চলে...