তৃতীয় টেস্ট জেতার পর থেকেই কিন্তু নিজেদের চেনা ছন্দে ফিরেছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের লিড ইতিমধ্যেই পৌঁছে গেল ১৯১ রানে। এই মুহূর্তে বৃষ্টির জন্য বন্ধ হয়েছে ম্যাচ। অস্ট্রেলিয়ার বোলারদের সারাদিন চাপে রাখল ইংল্যান্ড। ইংল্যান্ডের রান এখন ৫১৯/৮।
দ্বিতীয় টেস্ট জিতে অনেকটাই ছন্দে ইংল্যান্ড।ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে প্রথম দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার আট উইকেটে ফেলে দিতে সমর্থ হলেন ব্রিটিশ বোলাররা। আর এদিন নতুন রেকর্ড গড়লেন স্ট্রুয়ার্ট ব্রড। দ্বিতীয় জোরে বোলার হিসেবে তিনি ৬০০ টেস্ট উইকেটের মালিক হলেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২৯৯/৮।
গত বছর অ্যাশেজে হার। তারপর সারাবছর জোর কদমে প্রস্তুতি, মাথার ব্যায়াম করে নতুন নতুন পরিকল্পনা তৈরি। এই সব করেও চলতি বছরের অ্যাশেজে খেলতে নেমে অস্ট্রেলিয়ার কাছে পর পর দুট টেস্টে হার। সব যেন ব্যর্থ বলে মনে হচ্ছিল। এই হারের বোঝা আর আত্মগ্লানিতে ডুবে থাকা এগারোজন ব্রিটিশ ২-০ পিছিয়ে থেকে লিডসে খেলতে নেমেছিল একটা টেস্ট। এখানে হারলেই সিরিজ চলে যেত অস্ট্রেলিয়ার পকেটে। আর, এই রকম পরিস্থিতিতেই ঘুরে দাঁড়াল ব্রিটিশরা। আবারও প্রমাণ হয়ে গেল, তাহলে এভাবেও ফিরে আসা যায়!
বৃষ্টি বিঘ্নিত তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের রান ২৭। লিডসের তৃতীয় টেস্ট এত দ্রুত এগোচ্ছিল যে মনে করা হচ্ছিল ম্যাচ না তিন দিনে শেষ হয়ে যায়! সেটা হওয়া থেকে বাঁচিয়ে দিল বৃষ্টি। খেলা কম হলেও অস্ট্রেলিয়াকে অলআউট করতে সক্ষম হলেন ইংল্যান্ড বোলাররা। প্রত্যাশা মতোই ২৫০ রানের আশেপাশে অজিদের আটকে দিয়ে ম্যাচে তথা সিরিজেও ফিরে আসার সম্ভাবনা টিকিয়ে রাখল বেন স্টোকসের বাহিনী। এখন, সিরিজ যদি জমজমাট করতে হয় তাহলে প্রয়োজন ইংল্যান্ডের দুটি টেস্ট জয়। তাহলেই পঞ্চম টেস্টটি নির্ধারক হিসেবে খেলা হবে। এই ম্যাচ ইংল্যান্ড জিতলে সিরিজ ২-১ হয়ে যাবে।
লিডসে ২-০ এগিয়ে থেকে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে অজিদের অলআউট করে দেবার পর মনে করা হয়েছিল ইংল্যান্ড বোধহয় এই ম্যাচে ফেরত আসবে। কিন্তু তা হল না। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৩৭ রানেই শেষ করল তাঁদের ব্যাটিং। ফলে আবার, ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ১১৬। ফলে লিড পৌঁছে গেল ১৪২ রানে।
লর্ডসে পঞ্চম দিনের খেলা যখন শুরু হয় তখন মনে হয়েছিল একমাত্র কোনও ম্যাজিকই পারে ইংল্যান্ডকে এই ম্যাচ জেতাতে বা ড্র করতে। আর সেই ম্যাজিকের কাজটা করেও ফেলেছিলেন বেন স্টোকস। ১৫৫ রানের অবিশ্বাস্য একটি ইনিংস খেললেন তিনি। তবু, তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের। ৪৩ রানে জিতে অ্যাশেজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।