Ashes: এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বছর অ্যাশেজে হার। তারপর সারাবছর জোর কদমে প্রস্তুতি, মাথার ব্যায়াম করে নতুন নতুন পরিকল্পনা তৈরি। এই সব করেও চলতি বছরের অ্যাশেজে খেলতে নেমে অস্ট্রেলিয়ার কাছে পর পর দুট টেস্টে হার। সব যেন ব্যর্থ বলে মনে হচ্ছিল। এই হারের বোঝা আর আত্মগ্লানিতে ডুবে থাকা এগারোজন ব্রিটিশ ২-০ পিছিয়ে থেকে লিডসে খেলতে নেমেছিল একটা টেস্ট। এখানে হারলেই সিরিজ চলে যেত অস্ট্রেলিয়ার পকেটে। আর, এই রকম পরিস্থিতিতেই ঘুরে দাঁড়াল ব্রিটিশরা। আবারও প্রমাণ হয়ে গেল, তাহলে এভাবেও ফিরে আসা যায়!

আরও পড়ুন: হঠাৎ করেই ফর্ম হারালেন অজি ব্যাটাররা, চলতি অ্যাশেজে প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে ইংল্যান্ড

লিডস টেস্টে চারদিনের মধ্যেই ফর্মের শীর্ষে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দিয়ে সিরিজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ২৫১ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। সেই রান তাড়া করতে গিয়ে মাঝে পর পর উইকেটও পড়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক তখন মাঠে আগুন ছোটাচ্ছেন। একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। কিন্তু নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। ৯৩ বলে ৭৫ রানের একটি অমায়িক ইনিংস খেললেন তিনি।

যদিও হ্যারি ব্রুকের অনবদ্য খেলার পরেও একটা সময় স্টার্কের বলেই আউট হয়ে যান। পরে নেমে বেন স্টোকস ও জনই বেয়ারস্টোকেও খুব দ্রুত প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন সেই স্টার্কই। ফলে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। ক্রিজে তখন দুই জোরে বোলার। ক্রিস ওকস এবং মার্ক উড। ওকস করলেন ৪৭ বলে ৩২ আর অন্যদিকে চাপমুক্ত মেজাজে মার্ক উড মাত্র ৮ বলে ১৬ রান করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে সমর্থ হলেন।

এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

লিডসে জয়ের ফলে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রইল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন মার্ক উড। দুই ইনিংস মিলিয়ে তিনি ৭টি উইকেট নিয়েছেন এবং রান করেছেন ৪০। আগামী ১৯ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে শুরু হবে চতুর্থ টেস্ট। সেখানেও যদি ইংল্যান্ড যেতে তাহলে সিরিজের নির্ণায়ক টেস্ট খেলা হবে ওভালে।

এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ইংল্যান্ডের জয়ের ফলে খুশিতে আত্মহারা সমর্থকরা। গোটা মাঠ গান গেয়ে চিৎকার করে করতালি দিয়ে হেরে যেতে থাকা গোটা দলকে বাহবা তো দিলেনই, সঙ্গে দিলেন অফুরান আত্মবিশ্বাস যা অবশ্যই কাজে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে।

এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
এভাবেও ফিরে আসা যায়! অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন