নজরবন্দি ব্যুরো: প্রথম দুই টেস্টে হেরে লিডসে ২-০ পিছিয়ে থেকে নেমছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার খারাপ পারফরম্যান্স হোক আর যাই হোক এবার চলতি অ্যাশেজে প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে ইংল্যান্ড। কারণ, লক্ষ্য মাত্র ২৫১। জয়ের জন্য চাই আর ২২৪ রান। হাতে দশ উইকেট।
আরও পড়ুন: লিডসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৪২ রানে, সিরিজে কামব্যাকের সমূহ সম্ভাবনা ইংল্যান্ডের


বৃষ্টি বিঘ্নিত তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের রান ২৭। লিডসের তৃতীয় টেস্ট এত দ্রুত এগোচ্ছিল যে মনে করা হচ্ছিল ম্যাচ না তিন দিনে শেষ হয়ে যায়! সেটা হওয়া থেকে বাঁচিয়ে দিল বৃষ্টি। খেলা কম হলেও অস্ট্রেলিয়াকে অলআউট করতে সক্ষম হলেন ইংল্যান্ড বোলাররা। প্রত্যাশা মতোই ২৫০ রানের আশেপাশে অজিদের আটকে দিয়ে ম্যাচে তথা সিরিজেও ফিরে আসার সম্ভাবনা টিকিয়ে রাখল বেন স্টোকসের বাহিনী। এখন, সিরিজ যদি জমজমাট করতে হয় তাহলে প্রয়োজন ইংল্যান্ডের দুটি টেস্ট জয়। তাহলেই পঞ্চম টেস্টটি নির্ধারক হিসেবে খেলা হবে। এই ম্যাচ ইংল্যান্ড জিতলে সিরিজ ২-১ হয়ে যাবে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং খুব একটা প্রশংসনীয় হল না। একমাত্র ট্র্যাভিস হেড ৭৭ রান ছাড়া রান পেলেন না কেউই। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস নিলেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট গিয়েছে মঈন আলি ও মার্ক উডের ঝুলিতে। ফলে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে।



লর্ডসে দ্বিতীয় টেস্টে জয়ের প্রায় কাছাকাছি এসেও হার মানতে হয়েছিল ইংল্যান্ডকে। ১৫৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। এই ম্যাচে এখন ক্রিজে আছেন জ্যাক ক্রলি (৯*) ও বেন ডাকেট (১৮*)। হাতে দশ উইকেটই রয়েছে। ফলে এই ম্যাচে জিতে সিরিজ কামব্যাক করতে না পারলে এবার সত্যি সত্যিই হতাশ হবে ইংল্যান্ড শিবির।
হঠাৎ করেই ফর্ম হারালেন অজি ব্যাটাররা, চলতি অ্যাশেজে প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে ইংল্যান্ড








