নজরবন্দি ব্যুরো: তৃতীয় টেস্ট জেতার পর থেকেই কিন্তু নিজেদের চেনা ছন্দে ফিরেছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের লিড ইতিমধ্যেই পৌঁছে গেল ২০২ রানে। এই মুহূর্তে বৃষ্টির জন্য বন্ধ হয়েছে ম্যাচ। অস্ট্রেলিয়ার বোলারদের সারাদিন চাপে রাখল ইংল্যান্ড। ইংল্যান্ডের রান এখন ৫১৯/৮।
আরও পড়ুন: আয়ার্ল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক ও গিলকে
প্রথম ইনিংসেই ৫০০ রানের গন্ডি টপকে গেল ইংল্যান্ড। অনবদ্য ব্যাট করলেন জ্যাক ক্রলি। মাত্র ১৮২ বলে ১৮৯ রানের ম্যারাথন ইনিংস খেলে আউট হলে তিনি। মেরেছেন ২১টি চার ও ৩টি ছয়। তিন নম্বরে নেমে চমক দেখালেন মঈন আলিও। তিনি করেন ৫৪ রান। জো রুট এদিন অল্পের জন্য সেঞ্চুরি ফস্কালেন। তিনিও ৮৪ রান করে গেলেন। হ্যারি ব্রুক ও বেন স্টোকস করলেন যথাক্রমে ৬১ ও ৫১ রান। এই মুহূর্তে ক্রিসে আছে জনই বেয়ারস্টো। তিনি ব্যাট করছেন ৪৬ রানে। সঙ্গে আছেন স্ট্রুয়ার্ট ব্রড (৫*)।

সারাদিন অস্ট্রেলিয়ার বোলারদের নাকানি চোবানি খাওয়ালেন ব্রিটিশ বোলাররা। রান পেলেন প্রায় প্রত্যেকেই। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জস হ্যাজেলউড নিয়েছেন ৪টি উইকেট, মিচেল স্টার্ক পেয়েছেন ১টি। রানের দিক থেকে স্টার্ক, হ্যাজেলউড এবং কামিন্স প্রত্যেকেই সেঞ্চুরি করলেন। ফলে এই মুহূর্তে ম্যাচের রাশ অনেকটাই ইংল্যান্ডের হাতে। এবার বৃষ্টি শেষ হলে খেলা শুরু হবে। তখন ইংল্যান্ডকে কত তাড়াতাড়ি আউট করতে পারেন অজি বোলাররা সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টারে দাপট ব্রিটিশ ব্যাটারদের, অস্ট্রেলিয়ার বোলারদের সারাদিন চাপে রাখল ইংল্যান্ড
![]()



