একদিনে জোড়া শতরান। প্রথমে অস্ট্রেলিয়ার অ্যানাবেলা সাথারল্যাণ্ড তারপর ইংল্যান্ডের টামসিন বিউমন্ট। ট্রেন্টব্রিজে দ্বিতীয়দিনের খেলার শেষে মহিলাদের অ্যাশেজ জমে ক্ষীর! অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ২১৮।
মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন অধিনায়ক এলিস পেরি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মহিলাদের অ্যাশেজ টুর্নামেন্ট। যদিও এক্ষেত্রে খেলা হবে একটিই টেস্ট। টেস্টটি খেলা হচ্ছে ট্রেন্টব্রিজে। আর প্রথম দিন খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৩২৮। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন অধিনায়ক এলিস পেরি। পুরুষদের সঙ্গে মহিলাদের অ্যাশেজেও দাপটের সঙ্গে শুরু করল অস্ট্রেলিয়া।
নজরবন্দি ব্যুরো: ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন জো রুট। জবাবে খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার। ফলে এজবাস্টনের প্রথম টেস্ট...