Ashes Series: খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন জো রুট। জবাবে খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার। ফলে এজবাস্টনের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু এই মুহূর্তে জমজমাট পরিস্থিতি। দ্বিতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেট হারিয়ে ৩১১। ক্রিজে অপরাজিত রয়েছেন খোয়াজা (১২৬) এবং অ্যালেক্স ক্যারি (৫২)।

আরও পড়ুন: দুর্দান্ত শতরান রুটের, বাজবল তত্ত্বে কতটা সফল ইংল্যান্ড?

অ্যাশেজ শুরু হবার আগেই ইংল্যান্ডের বাজবল থিয়োরি নিয়ে শোরগোল শুরু হয় ক্রীড়ামহলে। আর প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং দেখে কিন্তু গোটা বিশ্ব থ হয়ে গিয়েছিল। টেস্ট ক্রিকেটে এত মারমুখী মেজাজে খেলতে আগে খুব একটা দেখা যায়নি। জো রুট, জনি বেয়ারস্টোর কাঁধে ভর করে প্রথম দিনেই ৭৮ ওভার খেলে ৩৯৩ রানে ডিক্লেয়ার দিয়ে দেয় ইংল্যান্ড। রান খুব বেশী না হলেও ইংল্যান্ডের খেলার মুড দেখে কিছুটা ভয়ই লাগছিল। কিন্তু অস্ট্রেলিয়া, মানে অজি অর্থাৎ তাঁরা অজেয়। এবার দ্বিতীয় দিনের খেলা প্রমাণ করে দিল কেন তাঁরা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন।

খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার
এজবাস্টনের প্রথম টেস্ট ম্যাচে কিন্তু এই মুহূর্তে জমজমাট পরিস্থিতি

দ্বিতীয় দিনের শুরুতেই ডেভিড ওয়ার্নার আর মার্কস ল্যাবুশেনের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ চাপের মুখে ফেলে দেন স্টুয়ার্ট ব্রড। ১০.২ ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ২ উইকেট হারিয়ে ২৯। মাত্র ১৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান স্টিভ স্মিথ। এরপর ট্রাভিস হেড এবং খোয়াজার পার্টনারশিপ শুরু হয়। হেড অর্ধশতরান করে আউট হন। ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান ক্যামেরন গ্রিন। শেষবেলায় আবার অ্যালেক্স ক্যারি যোগ করেন ৫২ রান। ইংল্যান্ডের তরফে ২ টি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড এবং মঈন আলি। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে ১ টি উইকেট।

খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার
খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই রান পাননি খোয়াজা। সেই গ্লানি যেন তাঁকে তাড়া করে বেড়াচ্ছিল। এমনিতেই ঠান্ডা মাথার ব্যাটার খোয়াজা। আর এজবাস্টনের দ্বিতীয় দিনের তাঁর এই ইনিংস কিন্তু বাজবল থিয়োরির একেবারে উল্টো। বলা যেতে পারে একেবারে প্রথাগত টেস্ট ভঙ্গিমায় একটি লম্বা ইনিংস খেললেন খোয়াজা। দীর্ঘক্ষণ মাটি আঁকড়ে পড়ে থেকে ইংল্যান্ডের বোলারদের সামলে গেলেন। প্রয়োজনে তুললেন রানও। এদিন ২৭৯ বল খেলে ১২৬ রান করেন খোয়াজা। মারেন ১৪ টি চার ও ২ টি ছয়। ফলে আগামী তিন দিন এজবাস্টনে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট মহল।

খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার
খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর