Ashes: মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন অধিনায়ক এলিস পেরি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মহিলাদের অ্যাশেজ টুর্নামেন্ট। যদিও এক্ষেত্রে খেলা হবে একটিই টেস্ট। টেস্টটি খেলা হচ্ছে ট্রেন্টব্রিজে। আর প্রথম দিন খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৩২৮। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন অধিনায়ক এলিস পেরি। পুরুষদের সঙ্গে মহিলাদের অ্যাশেজেও দাপটের সঙ্গে শুরু করল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: আজ পারফেক্ট ম্যাজিশিয়ান জিদানের জন্মদিন, এই মহান ফুটবলারের কিছু তথ্য

অ্যাশেজের একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে একটি অসাধারণ ইনিংস খেললেন এলিস পেরি। ১৫৩ বলে ৯৯ রান করে লরেন ফিলারের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। এদিন মোট ১৫টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। পেরির পাশাপাশি ৬১ রান করেন তাহিলা মেকগ্রাথ। রান পেয়েছেন অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাথারল্যান্ডও। তাঁরা করেন যথাক্রমে ৪০ ও ৩৯ রান। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সফি ইকলেস্টন। ২টি উইকেট গিয়েছে লরেন ফিলারের ঝুলিতেও।

মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি
এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি

পুরুষদের অ্যাশেজে এজবাস্টন টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার মহিলাদের ক্ষেত্রেও প্রথম দিনের শেষে অনেকটাই এগিয়ে এলিস পেরির মেয়েরা। একটি টেস্টের পাশাপাশি মহিলাদের অ্যাশেজেও খেলা হবে তিনটি একদিনের আন্তর্জাতিক ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ।

মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি

মহিলাদের অ্যাশেজেও দাপট অস্ট্রেলিয়ার, এক রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন এলিস পেরি
শুরু হয়েছে মহিলাদের অ্যাশেজ টুর্নামেন্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর