Ashes: তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লর্ডসে পঞ্চম দিনের খেলা যখন শুরু হয় তখন মনে হয়েছিল একমাত্র কোনও ম্যাজিকই পারে ইংল্যান্ডকে এই ম্যাচ জেতাতে বা ড্র করাতে। আর সেইরকমই ১৫৫ রানের একটি ম্যাজিক্যাল ইনিংস খেললেন বেন স্টোকস। কিন্তু তাঁর লড়াই কাজে আসল না, তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের। ৪৩ রানে জিতে লর্ডস টেস্ট জিতে অ্যাশেজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতেই, ম্যাজিক ছাড়া জেতা মুশকিল ইংল্যান্ডের!

প্রথমবারে জন্য অ্যাশেজে নেতৃত্ব দিতে চলা বেন স্টোকসকে নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রীড়া মহলে। তিনি প্রথমবার ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন সে জন্য অবশ্যই নয়। প্রথমত, এজবাস্টন টেস্টে তাঁর নিজের খারাপ পারফরম্যান্স, দ্বিতীয়ত, অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন। বাজবল ক্রিকেটকে সামনে এনে টেস্টে মারমুখী ব্যাটিং করতে চাওয়া, লর্ডসে টসে জিতে বোলিং নেওয়া, সর্বোপরি বেন স্টোকস যা করছেন তা ইংল্যান্ডের বিপক্ষে যাচ্ছে বলেই বড়ো বেশি সমালোচিত হচ্ছিলেন। কিন্তু, বেন স্টোকস যে কী মানের লড়াকু মানসিকতার খেলোয়াড় তার প্রমাণ তিনি এদিন দিলেন। রবিবার একার কাঁধে দায়িত্ব নিয়ে সমস্ত দেশবাসীকে যে জয়ের স্বপ্ন তিনি দেখালেন তা বোধহয় একমাত্র তিনিই পারেন। ৯টি চার ও ৯টি ছয়ে সাজানো ১৫৫ রানের দীর্ঘ ইনিংসে যখনই স্টোকসের ব্যাট থেকে রান বেরোল লর্ডস করতালিমুখর হল।

তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া
তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া

অন্যদিকে, পঞ্চম দিনে লাগাতার শর্ট বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেই মতো সব বোলারাই এসে গায়ে গায়ে বল করছিলেন। আর ইংল্যান্ডের ব্যাটাররাও সমানতালে পুল শট খেলে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার লেগ সাইডে ফ্লিডিং প্লেসমেন্টও ছিল অসাধারণ। অ্যাশেজের মতো সিরিজেই এসব দেখা যায়। রানও বেশ ভালো গতিতে তুলছিলেন দুই ‘বেন’, অর্থাৎ বেন স্টোকস ও বেন ডাকেট। ডাকেট আউট হয়ে যাওয়ার পরই একসময় স্টোকসের লড়াই থামিয়ে দেন জস হ্যাজেলউড। এরপর অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলারদের সামনে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের টেলএন্ডাররা।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বেন ডাকেট এই ইনিংসেও ৮৩ রান করেন। যে কারণের জন্য ইংল্যান্ডকে হারতে হল সেটা মনে করা হচ্ছে, জনি বেয়ারস্টোর রান আউট। লর্ডসের ময়দানে প্রায় জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে একেবারে সাধারণ মানের হঠকারিতা করে ফেললেন তিনি। যাই হোক, অ্যাশেজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এখনও বাকী ৩টি টেস্ট। ইংল্যান্ডের কাছে ফেরার সুযোগ আছে। কিন্তু এর আগে মাত্র একবার ইংল্যান্ড ২-০  অবস্থায় পিছিয়ে থেকে অ্যাশেজ ড্র করেছে, সেটা ২০১৩ সালে, জেতেনি কখনও, রেকর্ড তো তৈরি হবারই বিষয়, এবার হবে?

তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া

তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া
তীরে এসে তরি ডুবল ইংল্যান্ডের, স্টোকসের অবিশ্বাস্য ইনিংসের পরেও জিতে গেল অস্ট্রেলিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন