নজরবন্দি ব্যুরো: লর্ডসে শতরানের দোরগোড়ায় স্টিভ স্মিথ। আর পনেরো রান করলেই বত্রিশতম টেস্ট সেঞ্চুরির মালিক হবেন তিনি। প্রত্যাশা অনুযায়ীই লর্ডসেও দারুণ শুরু করল অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান করল কামিন্স বাহিনী। ক্রিজে আছেন স্মিথ (৮৫*) এবং অ্যালেক্স ক্যারি (১১*)।
আরও পড়ুন: লর্ডসে এগিয়ে থেকে শুরু করবে অস্ট্রেলিয়া, স্পিনার ছাড়াই নামতে পারে ইংল্যান্ড


লর্ডসের পিচ দেখে ক্রিকেট মহল মনে করছে, টসে জিতে বল নেবার সিদ্ধান্ত নিয়ে একেবারেই ঠিক করেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টেস্টের একদম প্রথমেই পিচ ভালো থাকে, এরপর খেলা চলতে চলতে পিচ ক্ষয়ে যায়। আগে ব্যাট করলে যেটা গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হয়ে পড়ে তা হল নতুন বলটা সামলে নেওয়া। আর অ্যাশেজের মতো প্রতিযোগিতায় টসে জিতেও এতটা ভীতু মনোভাব ইংল্যান্ডের কাছে আশা করা যায় না। যেখানে তাঁরাই আবার বাজবল ক্রিকেট খেলার কথা বলছে।
প্রথম টেস্টেও অস্ট্রেলিয়া এরকম আগে ব্যাট করে রানের পাহাড় তোলে। জবাবে ইংল্যান্ড ও রান করে ভালোই। দলে যখন এত ভালো ভালো ব্যাটার রয়েছে তখন আগে ব্যাট করে বিশাল রান করার চেষ্টাই ইংল্যান্ডকে এগিয়ে দিতে পারত। অন্যদিকে, যে ভুলের কথা আগেই আলোচনা করা হয়েছিল। মঈন আলির জায়গায় জোরে বোলার টঙ্গে। টঙ্গে অবশ্য ২ উইকেট নিয়েছেন। বলো করেছেন ভালোই। সেক্ষেত্রে অলি রবিনসনকে না খেলানো যেতে পারত। কারণ জো রুটের মতো পার্ট টাইম স্পিনার প্রথম দিনে ২ উইকেট নিলেন। তাহলে একজন স্পেশালিস্ট স্পিনার কি খেলাতে পারত না ইংল্যান্ড?

যাই হোক, প্রথম দিন অসাধারণ ব্যাট করল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার শুধু নতুন বলই সামলে নিলেন না, করলেন অতন্ত গুরুত্বপূর্ণ ৬৬ রান। প্রহম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ওসমান খোয়াজা আর ক্যামেরন গ্রিন ছাড়া রান পেলেন প্রত্যেকেই। মার্কস লাবুশেন করেন ৪৭ রান এবং ট্রভিস হেড ৭৩ বলে ৭৭ রানের দ্রুত ইনিংস খেলেন। এখন দ্বিতীয় দিনে ইংল্যান্ড কত দ্রুত অস্ট্রেলিয়ার উইকেট তুলে ম্যাচে ফিরে আসতে পারে সেটাই দেখার।


লর্ডসে শতরানের দোরগোড়ায় স্মিথ, টসে জিতে বল ভুল সিদ্ধান্ত বলছে মহল








