নজরবন্দি ব্যুরো: বুধবার ভারতীয় সময় তিনটে নাগাদ লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জয়ের ফলে অস্ট্রেলিয়া মানসিক ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে। ইংল্যান্ড বিগত কয়েকদিন প্রচুর আলোচনার মধ্যে দিয়ে গেছে। মঈন আলির আঙুলে চোট থাকায় স্পিনার ছাড়াই নামতে পারে ইংল্যান্ড। তাঁর জায়গায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন জোরে বোলার জস টঙ্গে।
আরও পড়ুন: বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই রাজনৈতিক তরাজ শুরু, গুরুত্ব পাচ্ছে আমেদাবাদ, বক্তব্য বিরোধীদের


এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ড শিবির এখন দুটি প্রশ্নের মুখোমুখি। এক, ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা বাজবল তত্ত্বের কী হবে। দুই, ইংল্যান্ড যে খুব খারাপ খেলেছে তাও না, তাই ভালো খেলার পাশাপাশি স্ট্র্যাটেজিকে সঠিক সময় কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও চিন্তিত ম্যানেজমেন্ট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল থেকে শুরু করে অ্যাশেজ, দুরন্ত ফর্মে আছে অস্ট্রেলিয়া। মেয়েদের অ্যাশেজ টেস্ট সিরিজও জিতে নিয়েছে তাঁরা। পুরুষদের ক্ষেত্রেও সিরিজ ১-০ এগিয়ে আছে অজি বাহিনী। ইংল্যান্ডের কাছে এবার ঘুরে দাঁড়াবার লড়াই। ভারসাম্যের দিক থেকেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে পৃথক করা খুব মুশকিল। দুই দলেই আছেন একাধিক তারকা খেলোয়াড়। গত বছর আশেজে হোয়াটওয়াশ হয়েছিল ইংল্যান্ড তাই এবার লর্ডস থেকে তাঁরা ফিরতে পারে কিনা সেদিকেই লক্ষ্য ক্রিকেট বিশ্বের।
লর্ডসে এগিয়ে থেকে শুরু করবে অস্ট্রেলিয়া, স্পিনার ছাড়াই নামতে পারে ইংল্যান্ড










