বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই রাজনৈতিক তরাজ শুরু, গুরুত্ব পাচ্ছে আমেদাবাদ, বক্তব্য বিরোধীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতকালকেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘোষণা করা হয়েছে ২০২৩ এর আইসিসি বিশ্বকাপের ক্রীড়া সূচি। আর এই সুচি ঘোষণস্বকাপের ২২ গজ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরাজ। দেশের মাটিতে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

আরও পড়ুন: বিশ্বকাপ সূচি প্রকাশ্যে, এক নজরে দেখুন ইডেনে ভারত কবে কার সাথে খেলবে

আর এই নিয়েই মুখ খুলেছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিশ্বকাপের সূচি অনুযায়ী ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুটি সেমিফাইনাল হবে ইডেন এবং ওয়াংখেড়েতে। ভারতের মোট দশটি স্টেডিয়ামে হবে ৫০ ওভারের বিশ্বকাপ।

10 19

আমেদাবাদ,কলকাতা ও মুম্বাই ছারাও ম্যাচের আসর বসবে চেন্নাই, দিল্লি হায়দ্রাবাদ, লখনৌ ধরমশালা, হায়দরাবাদ ও পুণের স্টেডিয়ামে। কিন্তু বিশ্বকাপের এই তালিকা থেকে বাদ পড়েছে ইন্দোর, মহালি ও কেরালার স্টেডিয়াম। আর এই নিয়েই বিসিসিআই কে কটাক্ষ করেছে রাজনৈতিক দলগুলি।

11 21

এবছর বিশ্বকাপে কোন ম্যাচ পায়নি মহালী। ২০১১ বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে। এই নিয়ে পাঞ্জাব ক্রিকেট সংস্থা তরফ থেকে বিসিসিআই কে পক্ষপাত দুষ্ট বলা হয়েছে। অপরদিকে কং নেতা শশী থারুর তিরুবনন্তপুরম কোনও ম্যাচ না পাওয়া নিয়ে কটাক্ষ করে বলেন,

বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই রাজনৈতিক তরাজ শুরু, গুরুত্ব পাচ্ছে আমেদাবাদ, বক্তব্য বিরোধীদের

12 22

‘ মোদী জামানায় আমেদাবাদই যেন ক্রিকেটের রাজধানী হয়ে উঠেছে’। যদিও এসবের উত্তর দিয়েছেন বোর্ডের তরফ থেকে রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন ভেনু নির্বাচন পুরোপুরি তাদের হাতে ছিল না পরিস্থিতি বিচার করে এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আইসিসিই। তবে রাজিব শুক্লার মন্তব্যের পরেও আগামী দিনে বিশ্বকাপের ম্যাচ ভেন্যু নিয়ে বিতর্ক তৈরি হবে না সে কথা এক্ষুনি বলা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন