World Cup23: বিশ্বকাপ সূচি প্রকাশ্যে, এক নজরে দেখুন ইডেনে ভারত কবে কার সাথে খেলবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। ভারতের অভিযান শুরু হবে ৮ অক্টোবর। রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, ঘোষিত হল বিশ্বকাপর সূচি, সেমিফাইনাল পাচ্ছে ইডেন

মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ নভেম্বর। এই সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন এবং আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস।

6 25

ভারতের ১২টি ভেন্যুকে (আহমেদাবাদ, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, পুনে, চেন্নাই ও ধর্মশালা) বেছে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে কাপ যুদ্ধের মেগা ফাইনাল।

5 27

দুটি সেমি ফাইনাল আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বিশ্বকাপ সূচি প্রকাশ্যে, এক নজরে দেখুন ইডেনে ভারত কবে কার সাথে খেলবে

w

• ইডেনে যে ৫ টি ম্যাচ হবে সেগুলি কার সাথে হবে কোন তারিখে এক নজরে দেখে নিন। ২৮ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার ১
• ৩১ অক্টোবর, পাকিস্তান-বাংলাদেশ
• ৫ নভেম্বর, ভারত-দক্ষিণ আফ্রিকা
• ১২ নভেম্বর, ইংল্যান্ড-পাকিস্তান
• ১৬ নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন