নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপের সূচি। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। ভারতের অভিযান শুরু হবে ৮ অক্টোবর।
আরও পড়ুন: ফের উত্তপ্ত দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ! আহত একাধিক
রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ নভেম্বর। এই সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন এবং আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস।

ভারতের ১২টি ভেন্যুকে (আহমেদাবাদ, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, পুনে, চেন্নাই ও ধর্মশালা) বেছে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে কাপ যুদ্ধের মেগা ফাইনাল।

দুটি সেমি ফাইনাল আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কলকাতায়। পূর্ব নির্ধারিত অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইডেন গার্ডেন্স পাচ্ছে মোট পাঁচটি ম্যাচ। এক নজরে দেখেনিন ভারতের খেলা গুলির সূচি।
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
অপেক্ষার অবসান, ঘোষিত হল বিশ্বকাপর সূচি, সেমিফাইনাল পাচ্ছে ইডেন

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
GET YOUR CALENDARS READY! 🗓️🏆
The ICC Men's @cricketworldcup 2023 schedule is out now ⬇️#CWC23https://t.co/j62Erj3d2c
— ICC (@ICC) June 27, 2023



