বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। বুধবার আসানসোলে 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি নেয় গেরুয়া শিবির। শনি মন্দির থেকে যোগীবাবা মন্দির পর্যন্ত যাওয়ার কথা ছিল।
মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, অশোক চক্রবর্তী বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কিন্তু মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যুবক কীভাবে ঝোপের এলাকায় গেল তা নিয়েও প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। তবে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনেছে গেরুয়া শিবির।
শনিবার ভোররাতে মাস্কে মুখ লুকিয়ে আদালতে পৌঁছায় গরুপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফ! এদিন তাঁর ৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে। আর এই শেষদিনেই আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ।
আমার শরীর ভালো নেই! আমাকে আসানসোলে ফিরিয়ে দিন। সিবিআই আমার নামে মিথ্যে মামলা করছে। ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই।" গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতের কাছে কাতর আর্জি জানালেন কেষ্ট!
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই রহস্যমৃত্যু দুই বিজেপি নেতার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলেও খুনের অভিযোগ এনেছে গেরুয়া শিবির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বারাবনিতে।...
আজ বনগাঁর ১৪ নম্বর এবং আসানসোলের ৬ নম্বর পুরনিগমে উপনির্বাচন। আর তাই আজ ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয় সকাল থেকেই। আর সেই উপনির্বাচনকে ঘিরেই আজ সকাল থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি উভয় শিবির।