Anubrata Mondal: ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করেছে CBI, আমাকে আসানসোলে ফিরতে দিন! আর্জি অনুব্রতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “আমার শরীর ভালো নেই! আমাকে আসানসোলে ফিরিয়ে দিন। সিবিআই আমার নামে মিথ্যে মামলা করছে। ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই।” গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতের কাছে কাতর আর্জি জানালেন কেষ্ট!

আরও পড়ুন: Kaliyaganj: ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

342219674 754644716377144 926446357366781986 n

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানি চলাকালিন দিল্লিতে বিচারকের কাছে আর্জি জানা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় এদিন তিহাড় জেল থেকেউপস্থিত ছিলেন অনুব্রত এবং তাঁর দেহরক্ষী হিসেবে সায়গল হোসেন। এদিন শুনানি চলাকালিন বিচারক অনুব্রতর কাছে কেমন আছেন জানতে চাইলে, অনুব্রত জানান, তিনি ভালো নেই!

341994000 754741232768894 5891630353020266125 n

অন্যদিকে, শুনানি চলাকালীন অনুব্রত বিচারকের কাছে আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদনও জানায়। পাশাপাশি বিস্ফোরক দাবি করে জানায়, “সিবিআই আমার নামে মিথ্যে মামলা করছে। ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই।” যদিওবা এরপরেই বিচারক জানিয়েদেন, এই সব কথা অর্থহীন। আদালতের কাছে কাগজ পত্রই আসল!

ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করেছে CBI, আমার শরীর ভালো নেই, আদালতে জানালেন অনুব্রত

341886586 729790728890975 2542535509259845442 n

এদিকে, গতকালই গরুপাচার মামলার তদন্তে অনুব্রত-কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, সুকন্যাকে আজ রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করবে ED। আধিকারিকদের দাবি, আর্থিক লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন অনুব্রত-কন্যা। তদন্তে দেড়শো-দু’শো ব্যাঙ্কে নগদ জমার রসিদ মেলে। টাকার অঙ্ক ছিল ১০ কোটির বেশি। যা নগদে জমা পড়েছে। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে এই সমস্ত তথ্যপ্রমাণ পেশ করে অনুব্রত-কন্যাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন