নজরবন্দি ব্যুরো: নতুন ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! কিছুতেই যেন শান্তি ফিরছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে! পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছেন বলেই দাবি করেছে মৃতের পরিবার। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনায় মমতার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: Weather update: উর্দ্ধমুখী তাপমাত্রা! ফের বাড়ছে গরম, সপ্তাহান্তে কি বৃষ্টি?

'Mamata' police brutally killed a Rajbangshi young man of 33 years at Kaliaganj.
সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশTrigger happy 'Mamata' police raided the house of a BJP Panchayet Samiti Member Bishnu Barman at 2:30 am midnight (April 27; 2023) but did not find him. They brutally shot dead a Rajbangshi young… pic.twitter.com/zTohL8ECud
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 27, 2023
মৃতের পরিবারের দাবি, কালিয়াগঞ্জের বিক্ষোভকাণ্ডে ওই এলাকার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুবর্মণকে গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু তখন পঞ্চায়েত সদস্যকে না পেয়ে তাঁর বাবা ও সদ্য বিবাহিতা মেয়ে-জামাইকে পুলিশ ভ্যানে তলার চেষ্টা চালায়। আর ঠিক সেই সময় পুলিশে বাধা দেয় বিষ্ণবর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণ। সেই সময়েই পুলিশের গুলিতে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী মৃত্যুঞ্জয় বর্মণের। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। ঘতনাটি ঘটেছে কালিয়াগঞ্জের রাধিকাপুর সংলগ্ন চাঁদকা গ্রাম। বর্তমানে থমথমে গোটা এলাকা। পাশাপাশি পুলিশের বিশাল বাহিনী পৌঁছছে ওই এলাকায়।
ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, কিছুতেই যেন শান্তি ফিরছে না

এই ঘটনায় বিজেপির দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিল। ওই এলাকায় সকলেই বিজেপি কর্মী। পুলিশ ইচ্ছা করেই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা একটি ভিডিও টুইট করেছেন।



