BJP-র কর্মসূচিতে পুলিশি বাধা, ধস্তাধস্তি, আটক বিধায়ক অগ্নিমিত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। বুধবার আসানসোলে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি নেয় গেরুয়া শিবির। শনি মন্দির থেকে যোগীবাবা মন্দির পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু জিটি রোডে মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:  নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

বুধবার বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি ছিল। মিছিলের পরিকল্পনা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তবে পুলিশের অনুমতির পরোয়া না করেই এদিন মিছিল শুরু করে বিজেপির নেতা-কর্মীরা। সেইসময় কর্মসূচি বন্ধ করতে বাধা হয়ে দাড়ায় পুলিশ। পদ্ম শিবিরের নেতা-কর্মীরা ধস্তাধস্তিতে জরিয়ে পরে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের সঙ্গেও অশান্তি হয়। এমন পরিস্থিতিতে অগ্নিমিত্রাকে আটক করে পুলিশ।

BJP-র কর্মসূচিতে পুলিশি বাধা, ধস্তাধস্তি, আটক বিধায়ক অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা পল বলেন, “এটা প্রধানমন্ত্রীর কর্মসূচি। আমরা আগে থেকেই জানিয়েছিলাম। তবে পুলিশ কোনও অনুমতি দেয় না। আমরা জানতাম অনুমতি দেবে না। আমরা কি আইন ভনগ করেছি? শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমরা কর্মসূচি করব। কার কত দম আছে দেখব।”

BJP-র কর্মসূচিতে পুলিশি বাধা, ধস্তাধস্তি, আটক বিধায়ক অগ্নিমিত্রা

জানা গিয়েছে, এই মুহূর্তে বিজেপি বিধায়ককে আসানসোল দক্ষিণ থানায় রাখা হয়েছে। থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করার জন্য তৃণমূলের কর্মীরা বাংলায় বিক্ষোভ দেখাচ্ছে। টায়ার জ্বালাচ্ছে। কিন্তু তাতে পুলিশের বাধা নেই, কোনও গ্রেফতার নেই। এদিকে এই কর্মসূচির জন্য আগে থেকে জানানো হলেও আটকে দিচ্ছে পুলিশ।

BJP-র কর্মসূচিতে পুলিশি বাধা, ধস্তাধস্তি, আটক বিধায়ক অগ্নিমিত্রা

BJP-র কর্মসূচিতে পুলিশি বাধা, ধস্তাধস্তি, আটক বিধায়ক অগ্নিমিত্রা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর