পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ দলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই রহস্যমৃত্যু দুই বিজেপি নেতার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলেও খুনের অভিযোগ এনেছে গেরুয়া শিবির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বারাবনিতে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: SSC-TET Scam: সাত দুঁদে সিবিআই অফিসারদের নিয়ে আসছে সিবিআই, নিয়োগ দুর্নীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন তাঁরা

জানা গিয়েছে, মৃত দুই বিজেপি নেতা মাহেন্দ্র সিং এবং বাবলু সিং বারাবনির দাসকেয়ারির বাসিন্দা। রবিবার রাতে এলাকায় বিজেপির নেতা দুই বাইকে ছিলেন। আচমকাই উল্টোদিক থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে। দ্রুত তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

BJP 1
পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, ভোটের আগে চাঞ্চল্য

রাজনৈতিক দিক থেকে বারাবনি বেশ স্পর্শকাতর এলাকা। এদিকে প্রাথমিকভাবে দুই বিজেপি নেতার মৃত্যু নিছক দুর্ঘটনা মনে হলেও নানা রহস্য দানা বেঁধেছে। দলের দাবি, পূর্বপরিকল্পনা মতোই দুজনকে খুন করা হয়েছে। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে সহ অন্যান্য নেতৃত্ব।

download

পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, ভোটের আগে চাঞ্চল্য

পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, ভোটের আগে চাঞ্চল্য
পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, ভোটের আগে চাঞ্চল্য

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের দাবি তোলেন। পাশাপাশি বিজেপি নেতার মৃত্যুর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত