সবাই প্রয়োজন মাফিক অক্সিজেন পাচ্ছে, কেবল ব্রাত্য দিল্লি! এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলো কেজরীওয়াল সরকার। গত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, এই অতিমারীতে সবথেকে বেশি হাহাকার দেশের রাজধানীতে।
ত ৩ দিনে সংক্রমণ কিছুটা কম দিল্লিতে, এই অতিমারীতে সবথেকে বেশি হাহাকার দেশের রাজধানীতে। অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। মৃতদেহ সৎকার করার জায়গা নেই। একাধিক পরিকল্পনার পরেও থামছে না দিল্লির মৃত্যু মিছিল।
দিল্লীর অক্সিজেন উত্তরপ্রদেশে পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাই দিল্লীকে অক্সিজেন দেওয়া যাচ্ছেনা! দিল্লী হাইকোর্টে এই বিস্ফোরক অভিযোগ করল অক্সিজেন উৎপাদনকারী সংস্থা আইনক্স। দিল্লির চিত্র বলতে গত কয়েকদিন যেটা ফুটে উঠছে তা হল বিভৎস এক ছবি।
মমতার ঘোষিত “দুয়ারে সরকার” প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে রাজধানী দিল্লীতে। ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার ফলে দুয়ারে রেশন প্রকল্প চালু করতে পারেননি মমতার সরকার।