নজরবন্দি ব্যুরোঃ মমতার ঘোষিত “দুয়ারে সরকার” প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে রাজধানী দিল্লীতে। ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার ফলে দুয়ারে রেশন প্রকল্প চালু করতে পারেননি মমতার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনি ইস্তেহারে জানিয়েছেন দল রাজ্যে ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবে সরকার। রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্প। কারণ এই প্রকল্প চালু হলে রেশন দোকানে লাইন দিতে হবে না রাজ্যবাসীকে।
আরও পড়ুনঃ অগ্নিগর্ভ দিনহাটা, CBI তদন্ত চান নিশীথ! ঘটনাস্থলে যাচ্ছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক
রাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্প এবার বাস্তবায়িত করতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা। জানা গেছে, এই প্রকল্পের নাম নিয়ে কেন্দ্রের সঙ্গে শুরুতে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন নাম ছাড়াই রাজধানীতে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।
মমতার ঘোষিত “দুয়ারে সরকার” প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে রাজধানী দিল্লীতে। আগামী ২৫ মার্চ থেকে এই নয়া প্রকল্পের সূচনা করতে চলেছিলেন কেজরিওয়াল। জানানো হয়েছিল সিমাপুরি এলাকায় ১০০ বাড়িতে রেশন পৌঁছে দিয়ে ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ প্রকল্পের সূচনা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে দিল্লি সরকারকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় ভর্তুকিযুক্ত রেশন কোনও রাজ্যের বিশেষ প্রকল্প হিসেবে অন্য নাম দিয়ে চালু করার অনুমতি দেওয়া যায় না।’
কেন্দ্রের এই চিঠি প্রসঙ্গে কেজরিওয়াল জানান, ‘সম্ভবত ওনাদের মুখ্যমন্ত্রী শব্দে আপত্তি রয়েছে। আমরা নিজেদের প্রচার করার জন্য রাজ্যে এই প্রকল্প চালু করছি না। তাই এই প্রকল্পের কোনো নামও রাখা হবে না।’ তিনি বলেন, আগামী সোমবার কেবিনেট বৈঠকের পর নতুন প্রস্তাব পাঠানো হবে কেন্দ্র সরকারের কাছে। আমি আশা করছি এবার কেন্দ্রের তরফে আর কোনো রকম আপত্তি তোলা হবে না।’



